বিপ্লবী বার্তা

মূল পাতা

আন্তর্জাতিক

এশিয়ার জলসীমা থেকে ইরানের তিন তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ইরানের তেলবাহী ৩ জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত

এশিয়ার কয়েকটি দেশের জলসীমা থেকে ইরানের অন্তত তিনটি তেলবাহী জাহাজ জব্দ করেছে মার্কিন সামরিক বাহিনী। শিপিং ও নিরাপত্তা সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।

সূত্রগুলো জানিয়েছে, ভারত, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার উপকূলের কাছ থেকে জব্দ করা ট্যাংকারগুলো তাদের নির্ধারিত গন্তব্য থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে।

হরমুজ প্রণালি ও ইরানের বন্দরগুলোতে ওয়াশিংটন অবরোধ আরোপ করার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের প্রবেশদ্বার হরমুজ দিয়ে জাহাজ চলাচল বন্ধ করতে তেহরান তিনটি জাহাজে গুলিবর্ষণ করেছিল।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর প্রায় দুই মাস পার হলেও নতুন করে শান্তি আলোচনার কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না।

হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট আরও তীব্র হয়ে উঠেছে। গত কয়েক দিনে মার্কিন বাহিনী ইরানের একটি কার্গো জাহাজ এবং একটি তেলবাহী ট্যাংকারও জব্দ করেছে।

অন্যদিকে, ইরান জানিয়েছে, তারা বুধবার হরমুজ প্রণালি দিয়ে বেরিয়ে যাওয়ার সময় দুটি কন্টেইনার জাহাজ জব্দ করেছে। যুদ্ধ শুরু হওয়ার পর এটিই তাদের প্রথম এ ধরনের পদক্ষেপ।

মার্কিন ও ভারতীয় শিপিং সূত্র রয়টার্সকে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জব্দ করা তিনটি ইরানি ট্যাংকারের একটি ‘ডিপ সি’ নামের সুপারট্যাংকার, যা মালয়েশিয়া উপকূল থেকে এক সপ্তাহ আগে নিখোঁজ হয়েছিল। এ ছাড়া ‘সেভিন’ ও ‘ডোরেনা’ নামের আরও দুটি ট্যাংকার জব্দ করা হয়েছে। এর মধ্যে ডোরেনা প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে ভারত উপকূলের কাছে অবস্থান করছিল।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানি বন্দর অবরোধ অমান্য করার চেষ্টা করায় ডোরেনা বর্তমানে একটি মার্কিন রণতরীর পাহারায় ভারত মহাসাগরে রয়েছে।

সেন্টকম আরও জানায়, অবরোধ শুরুর পর থেকে এ পর্যন্ত ২৯টি জাহাজকে তারা বন্দরে ফিরে যেতে বাধ্য করেছে। সমুদ্রপথে ইরানের সামরিক তৎপরতা এবং ভাসমান মাইন এড়াতে মার্কিন বাহিনী এখন উন্মুক্ত সাগরে ইরানি জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করছে।

যুক্তরাষ্ট্র ইরান ইসরাইল যুদ্ধ জাহাজ জব্দ

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

রোববার, ০৭ জুন ২০২৬

এশিয়ার জলসীমা থেকে ইরানের তিন তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

এশিয়ার কয়েকটি দেশের জলসীমা থেকে ইরানের অন্তত তিনটি তেলবাহী জাহাজ জব্দ করেছে মার্কিন সামরিক বাহিনী। শিপিং ও নিরাপত্তা সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।

সূত্রগুলো জানিয়েছে, ভারত, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার উপকূলের কাছ থেকে জব্দ করা ট্যাংকারগুলো তাদের নির্ধারিত গন্তব্য থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে।

হরমুজ প্রণালি ও ইরানের বন্দরগুলোতে ওয়াশিংটন অবরোধ আরোপ করার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের প্রবেশদ্বার হরমুজ দিয়ে জাহাজ চলাচল বন্ধ করতে তেহরান তিনটি জাহাজে গুলিবর্ষণ করেছিল।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর প্রায় দুই মাস পার হলেও নতুন করে শান্তি আলোচনার কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না।

হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট আরও তীব্র হয়ে উঠেছে। গত কয়েক দিনে মার্কিন বাহিনী ইরানের একটি কার্গো জাহাজ এবং একটি তেলবাহী ট্যাংকারও জব্দ করেছে।

অন্যদিকে, ইরান জানিয়েছে, তারা বুধবার হরমুজ প্রণালি দিয়ে বেরিয়ে যাওয়ার সময় দুটি কন্টেইনার জাহাজ জব্দ করেছে। যুদ্ধ শুরু হওয়ার পর এটিই তাদের প্রথম এ ধরনের পদক্ষেপ।

মার্কিন ও ভারতীয় শিপিং সূত্র রয়টার্সকে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জব্দ করা তিনটি ইরানি ট্যাংকারের একটি ‘ডিপ সি’ নামের সুপারট্যাংকার, যা মালয়েশিয়া উপকূল থেকে এক সপ্তাহ আগে নিখোঁজ হয়েছিল। এ ছাড়া ‘সেভিন’ ও ‘ডোরেনা’ নামের আরও দুটি ট্যাংকার জব্দ করা হয়েছে। এর মধ্যে ডোরেনা প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে ভারত উপকূলের কাছে অবস্থান করছিল।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানি বন্দর অবরোধ অমান্য করার চেষ্টা করায় ডোরেনা বর্তমানে একটি মার্কিন রণতরীর পাহারায় ভারত মহাসাগরে রয়েছে।

সেন্টকম আরও জানায়, অবরোধ শুরুর পর থেকে এ পর্যন্ত ২৯টি জাহাজকে তারা বন্দরে ফিরে যেতে বাধ্য করেছে। সমুদ্রপথে ইরানের সামরিক তৎপরতা এবং ভাসমান মাইন এড়াতে মার্কিন বাহিনী এখন উন্মুক্ত সাগরে ইরানি জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা