বিপ্লবী বার্তা

মূল পাতা

আন্তর্জাতিক

বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুঁশিয়ারি দিল হুতি সরকার

বাব আল মান্দেব প্রণালি, ইয়েমেন। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রক্রিয়ায় সম্ভাব্য হস্তক্ষেপকে কেন্দ্র করে তীব্র হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের সানাভিত্তিক হুতি সরকার। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল মান্দেব প্রণালি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে তারা, যা বৈশ্বিক নৌবাণিজ্যে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে হুতিদের উপ-পররাষ্ট্রমন্ত্রী হুসেন আল-এজ্জি বলেছেন, “সানা যদি বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তবে মানুষ বা জিন কারও পক্ষেই তা আবার খোলা সম্ভব হবে না।”

তিনি আরও সতর্ক করে বলেন, ট্রাম্প ও তাঁর সহযোগীদের উচিত অবিলম্বে শান্তি বিনষ্টকারী সব কর্মকাণ্ড থেকে সরে আসা এবং ইয়েমেনের জনগণের অধিকারের প্রতি সম্মান দেখানো।

লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্ত করা বাব আল মান্দেব প্রণালি বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ। এই প্রণালি দিয়েই জাহাজগুলো সুয়েজ খালের দিকে যাতায়াত করে। মাত্র ২৯ কিলোমিটার প্রস্থের এই সরু পথ দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচলের জন্য নির্দিষ্ট দুটি চ্যানেল ব্যবহার করতে হয়, যা এটিকে আরও কৌশলগতভাবে সংবেদনশীল করে তুলেছে।

এই প্রণালি বন্ধ হয়ে গেলে মারাত্মকভাবে ব্যাহত হবে ইউরোপ-এশিয়া বাণিজ্য এবং বৈশ্বিক জ্বালানি ও পণ্য সরবরাহে লাগতে পারে বড় ধরনের ধাক্কা।

ইয়েমেন হুতি সরকার বাব আল-মান্দেব প্রণালি

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুঁশিয়ারি দিল হুতি সরকার

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রক্রিয়ায় সম্ভাব্য হস্তক্ষেপকে কেন্দ্র করে তীব্র হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের সানাভিত্তিক হুতি সরকার। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল মান্দেব প্রণালি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে তারা, যা বৈশ্বিক নৌবাণিজ্যে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে হুতিদের উপ-পররাষ্ট্রমন্ত্রী হুসেন আল-এজ্জি বলেছেন, “সানা যদি বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তবে মানুষ বা জিন কারও পক্ষেই তা আবার খোলা সম্ভব হবে না।”

তিনি আরও সতর্ক করে বলেন, ট্রাম্প ও তাঁর সহযোগীদের উচিত অবিলম্বে শান্তি বিনষ্টকারী সব কর্মকাণ্ড থেকে সরে আসা এবং ইয়েমেনের জনগণের অধিকারের প্রতি সম্মান দেখানো।

লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্ত করা বাব আল মান্দেব প্রণালি বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ। এই প্রণালি দিয়েই জাহাজগুলো সুয়েজ খালের দিকে যাতায়াত করে। মাত্র ২৯ কিলোমিটার প্রস্থের এই সরু পথ দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচলের জন্য নির্দিষ্ট দুটি চ্যানেল ব্যবহার করতে হয়, যা এটিকে আরও কৌশলগতভাবে সংবেদনশীল করে তুলেছে।

এই প্রণালি বন্ধ হয়ে গেলে মারাত্মকভাবে ব্যাহত হবে ইউরোপ-এশিয়া বাণিজ্য এবং বৈশ্বিক জ্বালানি ও পণ্য সরবরাহে লাগতে পারে বড় ধরনের ধাক্কা।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা