চুয়াডাঙ্গায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মোঃ আলমগীর কবীর। রোববার (২৯ নভেম্বর) বিকেল ৪টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি সাংবাদিকদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সবার সমন্বয়ে একটি সুন্দর, সমৃদ্ধ ও উন্নত চুয়াডাঙ্গা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং জেলার সম্ভাবনা, সমস্যা ও জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় সম্পর্কে অবগত হন। এ সময় সাংবাদিকরা জেলার উন্নয়ন কর্মকাণ্ড, নাগরিক সেবা, প্রশাসনিক কার্যক্রম ও জনদুর্ভোগের বিভিন্ন দিক তুলে ধরেন।
সাংবাদিকদের বক্তব্য ও গঠনমূলক পরামর্শকে স্বাগত জানিয়ে জেলা প্রশাসক বলেন, একটি জেলার সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা সমাজের নানা অসংগতি, সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরেন, যা প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতে সহায়ক ভূমিকা রাখে।
তিনি আগামী দিনে সাংবাদিকদের সঙ্গে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও সমন্বয়ের ভিত্তিতে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি চুয়াডাঙ্গার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, জনসেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম. তারিক-উজ-জামান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শারমিন আক্তার এবং সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাগর দে।
এছাড়া উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানিক আকবার, সাধারণ সম্পাদক জিসান আহমেদ এবং সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হুসাইন মালিকসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন