ফের সিএনএন সহ অন্যান্য গণমাধ্যমের বিরুদ্ধে চটলেন ট্রাম্প
ইরান যুদ্ধে মার্কিন সামরিক অভিযান নিয়ে সংবাদ পরিবেশনের ধরন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন সহ বেশ কয়েকটি প্রভাবশালী সংবাদমাধ্যমের সমালোচনা করে তিনি দাবি করেন, গণমাধ্যমগুলো মার্কিন বাহিনীর সামরিক সাফল্য যথাযথভাবে তুলে ধরতে ব্যর্থ হচ্ছে।নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে চালানো ‘অপারেশন মিডনাইট হ্যামার’ ছিল একটি ‘চরম ও পূর্ণাঙ্গ ধ্বংসযজ্ঞ’। তার মতে, এই অভিযানে ইরানকে সম্পূর্ণভাবে বিপর্যস্ত করা হয়েছে।এ সময় দ্য নিউ ইয়র্ক টাইম্স, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এবং দ্য ওয়াশিংটন পোস্ট এর মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধেও অভিযোগ তোলেন তিনি। ট্রাম্পের দাবি, এসব গণমাধ্যম সংঘাতকে যুক্তরাষ্ট্রের জন্য ‘ক্ষতি’ বা ‘পরাজয়’ হিসেবে উপস্থাপন করছে।তিনি আরও বলেন, “শত্রুপক্ষ বিভ্রান্ত হচ্ছে, কারণ তারাও এই ধরনের সংবাদ দেখছে।” গণমাধ্যমের এমন প্রতিবেদনকে মার্কিন সশস্ত্র বাহিনীর জন্য ‘অবমাননাকর’ বলেও মন্তব্য করেন ট্রাম্প।