বিপ্লবী বার্তা

মূল পাতা

লাইফ স্টাইল

কাঁচা আমের জেলি তৈরির রেসিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ
কাঁচা আমের জেলি তৈরির রেসিপি
কাঁচা আমের জেলি। ছবি: সংগৃহীত

ভ্যাপসা গরমে বাজারে এখন কাঁচা আমের ছড়াছড়ি। ডাল কিংবা আমসত্ত্বের পাশাপাশি কাঁচা আম দিয়ে তৈরি করা যায় চমৎকার সব আচার। তবে আপনি কি জানেন, কাঁচা আম দিয়ে জেলিও তৈরি করা সম্ভব? সকালের নাস্তায় পাউরুটি কিংবা বিকেলের টোস্টের সঙ্গে কাঁচা আমের জেলি যোগ করতে পারে এক অনন্য স্বাদ। খুব সহজ কিছু উপকরণে বাড়িতেই বানিয়ে নিতে পারেন এই সুস্বাদু জেলি।

জেলি তৈরিতে যা লাগবে:

কাঁচা আম: ৪-৫টি

চিনি: স্বাদমতো

লবণ: পরিমাণমতো

লেবুর রস: ২ চা চামচ

ফুড কালার: গ্রিন (ঐচ্ছিক)

যেভাবে তৈরি করবেন:

১.  প্রথমে কাঁচা আমগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। এরপর আমের আঁটি বা বীজ ফেলে দিয়ে ছোট ছোট টুকরা করে কাটুন।

২. আমের টুকরাগুলো হালকা ভাপিয়ে (সেদ্ধ করে) নিন। এরপর ব্লেন্ডারে দিয়ে মিহি পেস্ট বা পিউরি তৈরি করে নিন।

৩. একটি পরিষ্কার রান্নার পাত্রে আমের পেস্ট, স্বাদমতো চিনি, সামান্য লবণ এবং লেবুর রস দিয়ে মাঝারি আঁচে জ্বাল দিতে থাকুন।

৪. মিশ্রণটি চুলায় থাকা অবস্থায় অনবরত নাড়তে হবে, যাতে নিচে পোড়া না লাগে। জেলি আকর্ষণীয় দেখাতে চাইলে এ পর্যায়ে সামান্য সবুজ ফুড কালার মিশিয়ে নিতে পারেন।

৫. মিশ্রণটি ঘন হয়ে থকথকে জেলির মতো হয়ে এলে নামিয়ে ফেলুন। পুরোপুরি ঠান্ডা হওয়ার পর একটি পরিষ্কার এয়ার টাইট কাঁচের বয়ামে ভরে সংরক্ষণ করুন।

ব্যস, তৈরি হয়ে গেল স্বাস্থ্যসম্মত ও মুখরোচক কাঁচা আমের জেলি। কৃত্রিম সংরক্ষক ছাড়াই ঘরোয়া এই জেলি আপনার প্রতিদিনের নাস্তায় আনবে সতেজ আমেজ।

কাঁচা আম রেসিপি জেলি

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

কাঁচা আমের জেলি তৈরির রেসিপি

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

ভ্যাপসা গরমে বাজারে এখন কাঁচা আমের ছড়াছড়ি। ডাল কিংবা আমসত্ত্বের পাশাপাশি কাঁচা আম দিয়ে তৈরি করা যায় চমৎকার সব আচার। তবে আপনি কি জানেন, কাঁচা আম দিয়ে জেলিও তৈরি করা সম্ভব? সকালের নাস্তায় পাউরুটি কিংবা বিকেলের টোস্টের সঙ্গে কাঁচা আমের জেলি যোগ করতে পারে এক অনন্য স্বাদ। খুব সহজ কিছু উপকরণে বাড়িতেই বানিয়ে নিতে পারেন এই সুস্বাদু জেলি।

জেলি তৈরিতে যা লাগবে:

কাঁচা আম: ৪-৫টি

চিনি: স্বাদমতো

লবণ: পরিমাণমতো

লেবুর রস: ২ চা চামচ

ফুড কালার: গ্রিন (ঐচ্ছিক)

যেভাবে তৈরি করবেন:

১.  প্রথমে কাঁচা আমগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। এরপর আমের আঁটি বা বীজ ফেলে দিয়ে ছোট ছোট টুকরা করে কাটুন।

২. আমের টুকরাগুলো হালকা ভাপিয়ে (সেদ্ধ করে) নিন। এরপর ব্লেন্ডারে দিয়ে মিহি পেস্ট বা পিউরি তৈরি করে নিন।

৩. একটি পরিষ্কার রান্নার পাত্রে আমের পেস্ট, স্বাদমতো চিনি, সামান্য লবণ এবং লেবুর রস দিয়ে মাঝারি আঁচে জ্বাল দিতে থাকুন।

৪. মিশ্রণটি চুলায় থাকা অবস্থায় অনবরত নাড়তে হবে, যাতে নিচে পোড়া না লাগে। জেলি আকর্ষণীয় দেখাতে চাইলে এ পর্যায়ে সামান্য সবুজ ফুড কালার মিশিয়ে নিতে পারেন।

৫. মিশ্রণটি ঘন হয়ে থকথকে জেলির মতো হয়ে এলে নামিয়ে ফেলুন। পুরোপুরি ঠান্ডা হওয়ার পর একটি পরিষ্কার এয়ার টাইট কাঁচের বয়ামে ভরে সংরক্ষণ করুন।

ব্যস, তৈরি হয়ে গেল স্বাস্থ্যসম্মত ও মুখরোচক কাঁচা আমের জেলি। কৃত্রিম সংরক্ষক ছাড়াই ঘরোয়া এই জেলি আপনার প্রতিদিনের নাস্তায় আনবে সতেজ আমেজ।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা