যুক্তরাষ্ট্রের অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পাড়ি দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরানের একটি সুপার ট্যাংকার। অবরোধ চলাকালে এটি দ্বিতীয় মার্কিন নিষেধাজ্ঞাধীন ট্যাংকার, যা সফলভাবে প্রণালিটি অতিক্রম করল।
জাহাজ চলাচল বিশ্লেষণকারী সংস্থা এলএসইজি ও কেপলারের তথ্যানুযায়ী, ‘আরএইচএন’ নামের একটি ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) বুধবার খালি অবস্থায় পারস্য উপসাগরে প্রবেশ করে। প্রায় ২০ লাখ ব্যারেল জ্বালানি তেল বহনে সক্ষম ট্যাংকারটির গন্তব্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি সুপার ট্যাংকার অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি অতিক্রম করে ইমাম খোমেনি বন্দরের দিকে গেছে।
উল্লেখ্য, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত রোববার থেকে এ অবরোধ আরোপের ঘোষণা দেন। এর আগে পাকিস্তানের ইসলামাবাদে শান্তি আলোচনায় বসেছিল ওয়াশিংটন ও তেহরান, তবে দীর্ঘ আলোচনার পরও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ। আলোচনায় ব্যর্থতার পরই অবরোধের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র।
গত সোমবার থেকে অবরোধ কার্যকর করে মার্কিন নৌবাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, কোনো জাহাজ অবরোধ ভাঙেনি এবং তাদের নির্দেশে ১০টি জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে।
এর আগে ‘রিচ স্টারি’ নামের আরেকটি নিষেধাজ্ঞাধীন ট্যাংকারও হরমুজ প্রণালি পাড়ি দেওয়ার খবর পাওয়া যায়। চীনা মালিকানাধীন এ জাহাজটি পরিচালনা করে সাংহাই জুয়ানরুন শিপিং কোম্পানি লিমিটেড, যা ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের কারণে মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে।
এলএসইজি ও কেপলারের তথ্য অনুযায়ী, মাঝারি আকারের এ ট্যাংকারটি প্রায় ২ লাখ ৫০ হাজার ব্যারেল মিথানল বহন করে সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দর থেকে যাত্রা শুরু করেছিল।

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন