বিপ্লবী বার্তা

মূল পাতা

আন্তর্জাতিক

যুদ্ধবিরতিতে লেবাননকে ‘অবশ্যই’ অন্তর্ভূক্ত করতে হবে : ঘালিবাফ

মোহাম্মদ বাঘের ঘালিবাফ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের ঘোষিত ১৪ দিনের যুদ্ধবিরতিতে ইরানকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে ‘ইসরায়েল প্রথম’ পররাষ্ট্রনীতি পরিত্যাগের আহ্বানও জানিয়েছেন তিনি।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ঘালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির কাঠামোয় লেবাননকেও অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি ওয়াশিংটনের ‘ইসরায়েল প্রথম’ নীতি পরিত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

ঘালিবাফ আরও বলেন, 'লেবাননে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি নির্ভর করছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার অটল অবস্থানের ওপর।' 

এক্সবার্তায় তিনি মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। হিজবুল্লা, হামাস, হুথি ও ইরাকি মিলিশিয়াদের ‘প্রতিরোধী পক্ষ’ হিসেবে উল্লেখ করে বলেন, “যুদ্ধ হোক বা যুদ্ধবিরতি তারা সবাই এক আত্মা।”

উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের উত্তেজনার পর গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর দুই দিন পর, ২ মার্চ লেবাননেও সামরিক অভিযান শুরু করে ইসরায়েল।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে শুরু হওয়া এসব হামলায় এ পর্যন্ত নিহত হয়েছেন ২ হাজার ২৬৭ জন এবং আহত হয়েছেন ৬ হাজার ৫০০ জনেরও বেশি। এতে কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে আশ্রয়ের খোঁজে পালাতে বাধ্য হয়েছেন।

প্রায় ৪০ দিনের টানা সংঘাতের পর গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান ১৪ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে। তবে এ সময়েও লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে।

ইরান ইসরায়েল সংঘাত যুদ্ধবিরতি লেবানন

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

যুদ্ধবিরতিতে লেবাননকে ‘অবশ্যই’ অন্তর্ভূক্ত করতে হবে : ঘালিবাফ

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্র ও ইরানের ঘোষিত ১৪ দিনের যুদ্ধবিরতিতে ইরানকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে ‘ইসরায়েল প্রথম’ পররাষ্ট্রনীতি পরিত্যাগের আহ্বানও জানিয়েছেন তিনি।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ঘালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির কাঠামোয় লেবাননকেও অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি ওয়াশিংটনের ‘ইসরায়েল প্রথম’ নীতি পরিত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

ঘালিবাফ আরও বলেন, 'লেবাননে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি নির্ভর করছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার অটল অবস্থানের ওপর।' 

এক্সবার্তায় তিনি মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। হিজবুল্লা, হামাস, হুথি ও ইরাকি মিলিশিয়াদের ‘প্রতিরোধী পক্ষ’ হিসেবে উল্লেখ করে বলেন, “যুদ্ধ হোক বা যুদ্ধবিরতি তারা সবাই এক আত্মা।”

উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের উত্তেজনার পর গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর দুই দিন পর, ২ মার্চ লেবাননেও সামরিক অভিযান শুরু করে ইসরায়েল।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে শুরু হওয়া এসব হামলায় এ পর্যন্ত নিহত হয়েছেন ২ হাজার ২৬৭ জন এবং আহত হয়েছেন ৬ হাজার ৫০০ জনেরও বেশি। এতে কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে আশ্রয়ের খোঁজে পালাতে বাধ্য হয়েছেন।

প্রায় ৪০ দিনের টানা সংঘাতের পর গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান ১৪ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে। তবে এ সময়েও লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা