ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় ঐতিহ্যবাহী কাঠালিয়া প্রেসক্লাবের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ১৪৩৩ উপলক্ষে পান্তা-ইলিশের বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মকবুল হোসেন, কাঠালিয়া থানা অফিসার ইনর্চাজ আবু নাছের রায়হান, ওসি (তদন্ত)হারান চন্দ্র পাল,রুপালী ব্যাংক কাঠালিয়া শাখার ম্যানেজার মো: নাঈম, উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আখতার হোসেন নিজাম মিরবহরসহ অন্যান্য কর্মকর্তাদের সাথে কাঠালিয়া প্রেসক্লাবের সকল সাংবাদিক বৃন্দ।
অনুষ্ঠানের এক পর্যায়ে অতিথিবৃন্দ ও কাঁঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকরা একসঙ্গে ফটোসেশনে অংশ নেন। এ সময় পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির এক মনোরম দৃশ্য পরিলক্ষিত হয়।বক্তারা বাংলা নববর্ষের ঐতিহ্য ধরে রাখার গুরুত্ব তুলে ধরে বলেন, এ ধরনের আয়োজন সমাজে ঐক্য ও সংস্কৃতির বন্ধনকে আরও সুদৃঢ় করে। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন