ভালুকায় সুলভ মূল্যের বাজার উদ্বোধন
ছবিঃ বিপ্লবী বার্তা

ময়মনসিংহের ভালুকা উপজেলাতে পবিত্র রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যের বাজার উদ্বোধন করা হয়েছে।


সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতায় সুলভ মূল্যের বাজারের উদ্বোধন করেন সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রহুল আমিন মাসুদ, এনসিপি প্রধান সমন্বয়ক আশরাফ উদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভর্তুকি মূল্যে গরুর মাংস কেজিপ্রতি ৬৫০ টাকা দরে সপ্তাহে তিন দিন বিক্রি করা হবে। এছাড়া দুধ, ডিমসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রতিদিন বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। রমজান মাসে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।