বিপ্লবী বার্তা
অনেকেই প্রতিদিন কফি খান। কফি না খেলে তারা ঠিক স্বস্তি পান না। কেউ কেউ দিনে ৪-৫ কাপ পর্যন্ত কফি খান। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন অতিরিক্ত কফি খাওয়া একবারেই ঠিক নয়। এতে শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে। যেমন-
১. কফিতে থাকা ক্যাফেন শরীরে উত্তেজনা বৃদ্ধি করতে পারে। এর ফলে ঘুমের সমস্যা দেখা দিতে পারে। তাই ভুলেও অতিরিক্ত কফি খাওয়া ঠিক নয়।
২. বেশি কফি খেলে পেটের সমস্যা যেমন-গ্যাস, অ্যাসিডিটি হতে পারে।
৩. অতিরিক্ত কফি খেলে হৃদস্পন্দন বেড়ে যেতে পারে। যার ফলে হতে পারে হৃদরোগজনিত সমস্যাও।
৪. যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তারা অতিরিক্ত কফি খাওয়া এড়িয়ে চলুন। তা না হলে যেকোন সময়ে উচ্চ রক্তচাপ বেড়ে যেতে পারে। এই পানীয়ের বদলে পর্যাপ্ত পরিমাণে পানি খান।
৫. অতিরিক্ত কফি খেলে মানসিক চাপ বেড়ে যেতে পারে। তখন উৎকণ্ঠা পিছু ছাড়বে না।
যারা কফি খেতে পছন্দ করেন তাদের দিনে ১-২ কাপের বেশি খাওয়াই ভালো। সবেচেয়ে ভালো হয় দুধ চিনি ছাড়া ব্ল্যাক কফি খেলে।

