ছবিঃ সংগৃহীত
রাজশাহীতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সমাবেশ এক দিন পিছিয়ে আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। তিনি ওই দিন দুপুর সাড়ে ১২টায় হাজী মোহাম্মদ মহসিন সরকারি বিদ্যালয় মাঠে (ঐতিহাসিক মাদরাসা ময়দানে) ভাষণ দেবেন।
সমাবেশটি ২৮ জানুয়ারি (বুধবার) হওয়ার কথা থাকলেও ওই দিনে উড়োজাহাজের টিকিট না পাওয়ার কারণে একদিন পেছানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩টি নির্বাচনী এলাকার মানুষ এতে অংশ নেবেন।
এ প্রসঙ্গে রাজশাহী সদর আসনের বিএনপির প্রার্থী ও সাবেক চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু জানান, দলের চেয়ারম্যান টেলিফোন করে তারিখ পরিবর্তনের বিষয়টি অবহিত করেছেন। তিনি জানান, অন্য কোনো সমস্যা নেই।
গেল শনিবার (২৪ জানুয়ারি) রাতে মিজানুর রহমানের বাসায় সমাবেশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়, তারেক রহমানের এ সমাবেশ হবে বৃহৎ ও ঐতিহাসিক।

