হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে ‘সার্ক এগ্রিকালচার সেন্টার বুক কর্ণার’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সাঈম উদ্দিন আহমেদ নতুন এই বুক কর্নারের পর্দা উন্মোচন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্ক এগ্রিকালচার সেন্টারের মহাপরিচালক ড. মো. হারুনুর রশিদ; সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (লাইভস্টক) ড. মো. ইউনুস আলী; পাকিস্তান থেকে আগত সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (ক্রপস) ড. সিকেন্দার খান তানভির; সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (NRM) ড. রাজা উল্লাহ খান; সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. আবুল বাশার; আইটি ম্যানেজার মো. আমিনুল ইসলাম আসিফ এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইন-চার্জ লাইব্রেরিয়ান ইফতেখার আহমেদ ফাগুন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেন। বক্তারা জানান, এই বুক কর্নার সার্ক অঞ্চলের কৃষি শিক্ষা, গবেষণা ও জ্ঞান-বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের কৃষি জ্ঞান আহরণে নতুন সুযোগ সৃষ্টি করবে।
উদ্বোধন শেষে অতিথিরা গ্রন্থাগারের বিভিন্ন সেবা ও সুবিধা পরিদর্শন করেন।

