ছবিঃ বিপ্লবী বার্তা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের দুই বিভাগের নতুন সভাপতি নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে আস সিরাজ আন-নববীয়্যাহ বিভাগের সভাপতি হিসেবে আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শরিফুল ইসলাম ও কম্পারেটিভ তাফসীর বিভাগের সভাপতি হিসেবে দাওয়াই অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শহীদ মোহাম্মদ রেজওয়ান নিয়োগ পেয়েছেন।
শনিবার (২২নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. শরিফুল ইসলামকে নিজ দায়িত্যের অতিরিক্ত হিসাবে ১১ নভেম্বর হতে পরবর্তী তিন বছরের জন্য আসে সিরাজ আননববীয়্যাহ এ-র সভাপতি হিসেবে উপাচার্য নিয়োগ দিয়েছেন। একইভাবে দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক শহীদ মোহাম্মদ রেজওয়ানকে ১৯ নভেম্বর থেকে আগামী ৩ বছরের জন্য কম্পারেটিভ তাফসীর বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তারা নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন।
নবনিযুক্ত সভাপতি অধ্যাপক ড. শফিকুল ইসলাম বলেন, " এটি থিওলজিরই অন্তর্ভুক্ত একটি বিভাগ। এটি মূলত রাসুল (স) এর জীবনীর উপর পঠন পাঠনে গুরুত্ব আরোপ করবে। এটা চালু করা বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির নিদর্ষন বলে মনে করছি। এ বিষয়ে যারা বিশেষজ্ঞ স্কলার রয়েছেন তাদেরসহ বিশ্ববিদ্যালয়ের সকলকে সাথে নিয়ে আমি বিভাগটিকে এগিয়ে নিয়ে যেতে চাই। এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি।"
উল্লেখ্য, গত ১৫ জুন বিশ্ববিদ্যালয়ের ১৩০ তম অ্যাকাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেট সভায় বিভাগ দুইটির অনুমোদন দেওয়া হয়েছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকেই বিভাগের কার্যক্রম শুরু করা হবে।

