বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

বাগেরহাটে গ্রুপের চেয়ারম্যানের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের মামলায় নিষিদ্ধসংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ৩ নেতাকর্মী আটক

ছবিঃ বিপ্লবী বার্তা

বাগেরহাটের ফকিরহাটে মিল্ক ভিটা গ্রুপের চেয়ারম্যান এসএম আমির হামজা সাতিলের বসত বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার খুলনা এবং বাগেরহাটের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ তাদের আটক করে। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম এতথ্য জানান।

আটকৃতর হলেন, বাগেরহাটের সদর উপজেলার বারুইপাড়া গ্রামের মেহেদী হাসানের ছেলে শরিফুল ইসলাম শামীম (২৩), জেলার ফকিরহাট উপজেলার বারাশিয়া গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে মেহেদী হাসান রাসেল (২৬) এবং খুলনা জেলার লবণচোরা এলাকার মো. আলতাফ হোসেনের ছেলে মাহমুদুন নবী (৩১)। এদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবদ শেষে আদালতে প্রেরণ করেছে পুলিশ। 

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় মিল্ক ভিটা গ্রুপের চেয়ারম্যানের বসত বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপের সাথে জড়িত আসামিদের এবং তাদের অবস্থান শনাক্ত করা হয়। এর পর ডিবি পুলিশ অভিযান চালিয়ে ওই মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগের তিন নেতাকর্মীকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনা সাতে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ সুপার জানান। 

পুলিশ সুপার আরও জানান, আটকৃতদের কাছ থেকে ঘটনার কাজে ব্যবহৃত নম্বর বিহীন একটি মোটরসাইকেল এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। 

প্রসঙ্গত ১৮ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ছোট বাহিরদিয়া গ্রামে মিল্ক ভিটা গ্রুপের চেয়ারম্যান এসএম আমির হামজা সাতিলের বসত বাড়িতে তিনটি পেট্রলবোমা নিক্ষেপর ঘটনা ঘটে। এর মধ্যে দু’টি বোমা বাড়ির উঠানে বিস্ফোরিত হয়। এতে কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। এঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

বাগেরহাটে গ্রুপের চেয়ারম্যানের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের মামলায় নিষিদ্ধসংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ৩ নেতাকর্মী আটক

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

বাগেরহাটের ফকিরহাটে মিল্ক ভিটা গ্রুপের চেয়ারম্যান এসএম আমির হামজা সাতিলের বসত বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার খুলনা এবং বাগেরহাটের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ তাদের আটক করে। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম এতথ্য জানান।

আটকৃতর হলেন, বাগেরহাটের সদর উপজেলার বারুইপাড়া গ্রামের মেহেদী হাসানের ছেলে শরিফুল ইসলাম শামীম (২৩), জেলার ফকিরহাট উপজেলার বারাশিয়া গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে মেহেদী হাসান রাসেল (২৬) এবং খুলনা জেলার লবণচোরা এলাকার মো. আলতাফ হোসেনের ছেলে মাহমুদুন নবী (৩১)। এদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবদ শেষে আদালতে প্রেরণ করেছে পুলিশ। 

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় মিল্ক ভিটা গ্রুপের চেয়ারম্যানের বসত বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপের সাথে জড়িত আসামিদের এবং তাদের অবস্থান শনাক্ত করা হয়। এর পর ডিবি পুলিশ অভিযান চালিয়ে ওই মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগের তিন নেতাকর্মীকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনা সাতে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ সুপার জানান। 

পুলিশ সুপার আরও জানান, আটকৃতদের কাছ থেকে ঘটনার কাজে ব্যবহৃত নম্বর বিহীন একটি মোটরসাইকেল এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। 

প্রসঙ্গত ১৮ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ছোট বাহিরদিয়া গ্রামে মিল্ক ভিটা গ্রুপের চেয়ারম্যান এসএম আমির হামজা সাতিলের বসত বাড়িতে তিনটি পেট্রলবোমা নিক্ষেপর ঘটনা ঘটে। এর মধ্যে দু’টি বোমা বাড়ির উঠানে বিস্ফোরিত হয়। এতে কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। এঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা