বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

হাতিয়ায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, শিক্ষকের বিরুদ্ধে থানায় জিডি

ছবিঃ বিপ্লবী বার্তা

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিদ্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হেনস্তা, গালাগাল ও হুমকির শিকার হয়েছেন দুই সাংবাদিক। এঘটনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে হাতিয়া থানায়  উপজেলার মিধ্যাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমিত দাসের নামে জিডি করেন দেশ টিভির হাতিয়া প্রতিনিধি শামীমুজ্জামান শামীম।

জানা যায়, মিধ্যাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমিত দাসের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়মের অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ ও সত্যতা যাচাই করতে বুধবার দুপুরে বিদ্যালয়ে যান দেশ টিভি ও দৈনিক আমাদের সময়ের হাতিয়া প্রতিনিধি শামীমুজ্জামান শামীম এবং চ্যানেল এস টেলিভিশন ও দৈনিক খবরের কাগজের হাতিয়া প্রতিনিধি মো. হানিফ উদ্দিন সাকিব।

সাংবাদিক শামীমের অভিযোগ, বিদ্যালয়ে তথ্য সংগ্রহের সময় সহকারী শিক্ষক অমিত দাস তাদের কাজে বাধা দেন। একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালাগাল ও মারমুখী আচরণ করেন। এ সময় সাংবাদিকদের ব্যবহৃত ট্রাইপড ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া স্মার্টফোনে ভিডিও ধারণ করে সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজি ও হামলার মিথ্যা অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার এবং বিভিন্ন ধরনের হুমকি দেওয়ার অভিযোগও জিডিতে উল্লেখ করা হয়েছে।

জিডিতে আরও বলা হয়, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এর আগেও কর্মস্থলে অনুপস্থিতি, অন্য শিক্ষকের অনুপস্থিতি দেখিয়ে বেতন উত্তোলনের সুযোগ দেওয়া এবং বিদ্যালয়ে শিক্ষক সংকট থাকা অবস্থায় বদলি হওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাই করতেই সাংবাদিকরা বিদ্যালয়ে গিয়েছিলেন।

এ ঘটনায় নিজের ও সহকর্মী সাংবাদিকদের নিরাপত্তার স্বার্থে শামীমুজ্জামান শামীম হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। থানায় দায়ের করা জিডিটি ১২৮৫ নম্বরে নথিভুক্ত হয়েছে।

এ বিষয়ে জানতে শিক্ষক অমিত দাস এর মুঠোফোনে একাধিক বার কল করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি। 

এদিকে, একজন শিক্ষকের বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগ এবং সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে এমন আচরণের অভিযোগ স্থানীয় সচেতন মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। সংশ্লিষ্টরা বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সাংবাদিক হেনস্তা

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

হাতিয়ায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, শিক্ষকের বিরুদ্ধে থানায় জিডি

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা