বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

সিউবি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্যোগে ফেলোশিপ জিনোম সেমিনার

ছবি: বিপ্লবী বার্তা

আন্তর্জাতিক বৃত্তি, ফেলোশিপ ও পেশাগত জীবনে এগিয়ে যেতে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা এবং নিজের যোগ্যতা তুলে ধরার কৌশল অর্জনের আহ্বান জানানো হয়েছে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের এক সেমিনারে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের চতুর্থ তলার মিলনায়তনে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্যোগে ‘ফেলোশিপ জিনোম’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন নেক্সটজেন ডক্টরসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হোসাইন সাগর।নেক্সটজেন ডক্টরসের মাধ্যমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে তাঁর কার্যক্রম রয়েছে।

সেমিনারে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সঙ্গে নিজের মতামত প্রকাশ, চাপের মধ্যেও নিজের চিন্তা ও ধারণা স্পষ্টভাবে তুলে ধরা এবং চিন্তাশীল আলোচনায় অর্থবহ অবদান রাখার বিষয়ে আলোচনা করেন শাহরিয়ার হোসেন সাগর । বিশেষ করে নিজের বক্তব্য উপস্থাপন, প্রফেশনাল ভাবে কার্যকর যোগাযোগ তৈরি, নেতৃত্বের সক্ষমতা এবং আন্তর্জাতিক পরিসরে নিজেকে উপযুক্তভাবে তুলে ধরার কৌশল নিয়ে গুরুত্ব দেন।

কার্যকর যোগাযোগের মধ্যে জীবনবৃত্তান্ত বা সিভি তৈরির নিয়ম, পেশাদার সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে নিজের পরিচিতি ও কাজের অভিজ্ঞতা যথাযথভাবে তুলে ধরা, পেশাগত যোগাযোগ তৈরি এবং আন্তর্জাতিক বৃত্তি ও ফেলোশিপের সুযোগ খোঁজার বিষয়েও আলোচনা হয়। জাতিসংঘ-সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম ও আন্তর্জাতিক সহশিক্ষামূলক উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ নিয়েও কথা বলেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান রেজিনা সুলতানা ও সাব-রেজিস্ট্রার ও রেজিস্ট্রার ইনচার্জ এস এম জি ফারুক 

এ সময় বিশ্ববিদ্যালয়ের সাব-রেজিস্ট্রার ও রেজিস্ট্রার ইনচার্জ এস এম জি ফারুক বলেন, বৃত্তি অর্জন এবং আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে থাকার জন্য শিক্ষার্থীদের এখন থেকেই সহশিক্ষামূলক কার্যক্রমে অংশ নিতে হবে। শুধু প্রাতিষ্ঠানিক পড়াশোনা নয়, বিভিন্ন দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনও জরুরি। ভবিষ্যতে দেশে ও দেশের বাইরে শিক্ষার্থীদের জন্য কোনো সুযোগ তৈরি হলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁদের জানানো হবে।

অনুষ্ঠানে ইংরেজি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য রা । কর্মশালায় সক্রিয় অংশগ্রহণ, আত্মবিশ্বাসের সঙ্গে মতামত প্রকাশ এবং আলোচনায় অর্থবহ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদ প্রদান করা হয় ‌।

সিউবি

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সিউবি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্যোগে ফেলোশিপ জিনোম সেমিনার

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা