বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

প্রধানমন্ত্রীর বিদেশ সফরসঙ্গী হলেন কাজী জিয়াউদ্দিন বাসেত

অমিদ হাসান অমি
অমিদ হাসান অমি জবি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ
প্রধানমন্ত্রীর বিদেশ সফরসঙ্গী হলেন কাজী জিয়াউদ্দিন বাসেত
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফরে এবার যুক্ত হচ্ছেন ছাত্রদলের দুই কেন্দ্রীয় নেতা। তাঁদের একজন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি কাজী জিয়া উদ্দিন বাসেত। অপরজন সংগঠনটির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান।

বিএনপি সরকার গঠনের পর পঞ্চম বিদেশ সফরে আগামীকাল মঙ্গলবার তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন কপ-৩১-এ (COP31) অংশ নিতে তাঁর এই সফর। আগামী ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হবে সম্মেলনটি।

প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান। এরপর চীন, যুক্তরাষ্ট্র ও জাপান সফর করেন তিনি। এসব সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ছাত্রনেতাদের দেখা যায়নি। ফলে তুরস্ক সফরেই প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর সঙ্গে বিদেশ সফরে যাচ্ছেন ছাত্রদলের কেন্দ্রীয় দুই নেতা।

এদিকে সম্মেলনে বাংলাদেশের জলবায়ু সংকটের বিভিন্ন বিষয় আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার প্রস্তুতি নিয়েছেন সফরসঙ্গী ছাত্রনেতা মমিনুল ইসলাম জিসান। তিনি জানান, জলবায়ু পরিবর্তনের কারণে কৃষিপ্রধান বাংলাদেশের হাওরাঞ্চলে বজ্রপাতের ঝুঁকি ও প্রাণহানির বিষয়টি বিশ্ব সম্প্রদায়ের নজরে আনতে চান। কৃষকদের জীবন রক্ষায় ঝুঁকিপূর্ণ এলাকায় বজ্রপাত প্রতিরোধী ব্যবস্থা স্থাপন ও কার্যকর করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের জন্য বিশেষ তহবিল গঠনের আহ্বান জানাবেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে আরও রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ। এ ছাড়া সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রধানমন্ত্রীর মিডিয়া টিম ও দেশের বিশিষ্ট ব্যক্তিরাও সফরসঙ্গী হিসেবে থাকবেন।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তুরস্ক সফরের প্রস্তুতি ও কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। তিনি জানান, প্রধানমন্ত্রী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন। পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠকেরও কথা রয়েছে।

বিএনপি ছাত্রদল তারেক রহমান

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর বিদেশ সফরসঙ্গী হলেন কাজী জিয়াউদ্দিন বাসেত

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা