বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

কেশবপুরে মহিলা কলেজে ফলাফল বিপর্যয়ের পর অভিভাবক সমাবেশ, মোবাইল আসক্তি নিয়ে উদ্বেগ

ছবি: বিপ্লবী বার্তা

এইচএসসিতে ২০৯ পরীক্ষার্থীর মধ্যে পাস ৭২, অকৃতকার্য ১৩৭; ফলাফল উন্নয়নে শিক্ষক-অভিভাবকদের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ

যশোরের কেশবপুরে হাজী আব্দুল মোতালেব মহিলা কলেজে অভিভাবক সমাবেশ, বৃত্তি প্রদান ও প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কলেজটির ফলাফল বিপর্যয়ের পর শিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ২টা ৩০ মিনিটের পর অনুষ্ঠানটি শেষ হয়।

১৯৯৩ সালের ১৭ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত এ কলেজে বর্তমানে ৪৫০ জনের বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কলেজটির ২০৯ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে মাত্র ৭২ জন। পাসের হার ৩৪ দশমিক ৪৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মাত্র একজন। অপরদিকে ১৩৭ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এমন ফলাফলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ জসিম উদ্দিন এবং গীতা পাঠ করেন নারায়ণ কুমার দত্ত।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক ও উচ্চশিক্ষা কর্মকর্তা ফিরোজ আহমেদ এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক ও উচ্চশিক্ষা কর্মকর্তা ফিরোজ আহমেদ, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সেলিম রেজা, গভর্নিং বডির সভাপতি নিজাম উদ্দিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ মুনছুর আলী, শিক্ষক নারায়ণ কুমার দত্ত ও জিন্নাতুল ফেরদৌস।

এ ছাড়া অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন মোহাম্মদ নুরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, শামীমা শিমু ও মোস্তাক আহমেদসহ অনেকে।

অভিভাবক সমাবেশে শিক্ষক ও অভিভাবকদের বক্তব্যে শিক্ষার্থীদের মোবাইল ফোন ও ফেসবুকের অপব্যবহারের বিষয়টি বিশেষভাবে উঠে আসে। বক্তারা বলেন, মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতি অতিরিক্ত আসক্তি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ কমিয়ে দিচ্ছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে পরীক্ষার ফলাফলেও। বিশেষ করে ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে শিক্ষার্থীদের দুর্বল ফলাফল নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তাঁরা।

বক্তারা বলেন, সন্তানরা শিক্ষাপ্রতিষ্ঠানে কেন যাচ্ছে, নিয়মিত ক্লাস করছে কি না এবং পড়াশোনায় কতটা মনোযোগী—অভিভাবকদের সেসব বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখতে হবে। সন্তানদের সঙ্গে পিতা-মাতাকে বন্ধুসুলভ আচরণ করতে হবে, যাতে তারা নিজেদের সমস্যা ও পড়াশোনার বিষয়গুলো সহজেই পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে পারে।

তাঁরা আরও বলেন, মূল বই পড়ার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের পাঠ্যবইভিত্তিক পড়াশোনায় মনোযোগী হতে হবে। পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সুন্দর সম্পর্ক এবং নিয়মিত যোগাযোগ গড়ে তুলতে হবে। এতে শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি পর্যবেক্ষণ করা সহজ হবে এবং শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

সমাবেশের মূল উদ্দেশ্য ছিল সাম্প্রতিক এইচএসসি পরীক্ষায় কলেজের ফলাফল আশানুরূপ না হওয়ায় এর কারণ চিহ্নিত করা এবং ভবিষ্যতে ফলাফল কীভাবে আরও ভালো করা যায়, সে বিষয়ে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত ও পরামর্শ গ্রহণ করা। এ সময় অভিভাবকেরা শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে নিয়ন্ত্রণ, নিয়মিত পড়াশোনার তদারকি এবং কলেজের শিক্ষকদের সঙ্গে অভিভাবকদের যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে পাঁচজন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। তাঁদের মধ্যে প্রথম বর্ষের সুমি, ফারিয়া ইয়াসমিন জুঁই ও প্রত্যাশা দাসের নাম জানা গেছে। এ ছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ইরিন জামান ও হুমায়রাসহ অনেকে রয়েছে।

এ সময় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পেলেও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী এক কৃতী শিক্ষার্থীকে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন ক্রেস্ট প্রদান করেন।

অনুষ্ঠানের ব্যানারে লেখা ছিল—‘সচেতন অভিভাবক সুরভিত ফুল, প্রতিটি ঘর হবে এক একটি স্কুল’।

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

কেশবপুরে মহিলা কলেজে ফলাফল বিপর্যয়ের পর অভিভাবক সমাবেশ, মোবাইল আসক্তি নিয়ে উদ্বেগ

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা