বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

বুড়িগঙ্গায় নিষিদ্ধ ঘোষিত জবি ছাত্রলীগের নৌকা মিছিল

অমিদ হাসান অমি
অমিদ হাসান অমি জবি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ
বুড়িগঙ্গায় নিষিদ্ধ ঘোষিত জবি ছাত্রলীগের নৌকা মিছিল
ছবিঃ বিপ্লবী বার্তা

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার প্রত্যাশা জানিয়ে রাজধানীর সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে নৌকা মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।

‎রোববার (৮ নভেম্বর) সকাল বেলা বুড়িগঙ্গা নদীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিক-ই-আতাহার মেসবাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয় ।
‎
‎মিছিলের আয়োজন প্রসঙ্গে আশিক-ই-আতাহার মেসবাহ বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ডিসেম্বর মাসে স্বদেশ প্রত্যাবর্তনের বার্তা জানাতে আমরা এ নৌকা মিছিলের আয়োজন করেছি। ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। এ মাস আমাদের স্মরণ করিয়ে দেয় বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকারের গুরুত্ব।’
‎
‎তিনি আরও বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে যে আলোচনা রয়েছে, তা বাস্তবায়নে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ দৃঢ়প্রতিজ্ঞ। শেখ হাসিনা ২০২৬ সালের ডিসেম্বর মাসে দেশে ফেরার ইচ্ছার কথা একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন। আমরা বিশ্বাস করি, বঙ্গবন্ধুকন্যা যা বলেন, তা করে দেখান। বাংলাদেশের কোটি কোটি মানুষ আজ তাঁর অপেক্ষায় রয়েছে।’
‎
‎বিজয়ের মাসের প্রত্যাশা তুলে ধরে ছাত্রলীগের এই নেতা বলেন, ‘ডিসেম্বর আমাদের বিজয়ের চেতনার মাস। এ মাসে আমাদের প্রত্যাশা—বাংলাদেশে শান্তি, ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে। ইতিহাসের শিক্ষা হোক বিভেদ নয়, সহাবস্থান; প্রতিহিংসা নয়, ন্যায়বিচার; সংঘাত নয়, শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধান।’

শেখ হাসিনা শেখ হাসিনা

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

রোববার, ০৮ নভেম্বর ২০২৬


বুড়িগঙ্গায় নিষিদ্ধ ঘোষিত জবি ছাত্রলীগের নৌকা মিছিল

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার প্রত্যাশা জানিয়ে রাজধানীর সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে নৌকা মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।

‎রোববার (৮ নভেম্বর) সকাল বেলা বুড়িগঙ্গা নদীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিক-ই-আতাহার মেসবাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয় ।
‎
‎মিছিলের আয়োজন প্রসঙ্গে আশিক-ই-আতাহার মেসবাহ বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ডিসেম্বর মাসে স্বদেশ প্রত্যাবর্তনের বার্তা জানাতে আমরা এ নৌকা মিছিলের আয়োজন করেছি। ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। এ মাস আমাদের স্মরণ করিয়ে দেয় বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকারের গুরুত্ব।’
‎
‎তিনি আরও বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে যে আলোচনা রয়েছে, তা বাস্তবায়নে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ দৃঢ়প্রতিজ্ঞ। শেখ হাসিনা ২০২৬ সালের ডিসেম্বর মাসে দেশে ফেরার ইচ্ছার কথা একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন। আমরা বিশ্বাস করি, বঙ্গবন্ধুকন্যা যা বলেন, তা করে দেখান। বাংলাদেশের কোটি কোটি মানুষ আজ তাঁর অপেক্ষায় রয়েছে।’
‎
‎বিজয়ের মাসের প্রত্যাশা তুলে ধরে ছাত্রলীগের এই নেতা বলেন, ‘ডিসেম্বর আমাদের বিজয়ের চেতনার মাস। এ মাসে আমাদের প্রত্যাশা—বাংলাদেশে শান্তি, ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে। ইতিহাসের শিক্ষা হোক বিভেদ নয়, সহাবস্থান; প্রতিহিংসা নয়, ন্যায়বিচার; সংঘাত নয়, শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধান।’


বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা