বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

হাদি হত্যার বিচারের দাবিতে চবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

ছবিঃ বিপ্লবী বার্তা

ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চের বিশ্ববিদ্যালয় শাখা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি কাটা পাহাড় সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

ইনকিলাব মঞ্চ ঘোষিত তিন দফা দাবির মধ্যে রয়েছে ওসমান হাদি হত্যার বিচার, গণভোটের গণরায় বাস্তবায়ন এবং শাপলা, পিলখানা ও জুলাই গণহত্যার বিচার।

মিছিলে অংশগ্রহণকারীরা ‘বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘গণভোটের গণরায়, মেনে নিতে কিসের ভয়?’সহ বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। পরে তিনি উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

আব্দুল্লাহ আল জাবের বলেন, “ওসমান হাদি ব্যক্তিগত শত্রুতার কারণে শহীদ হননি। তাঁর সঙ্গে কারও জমি নিয়ে বিরোধ ছিল না, ব্যক্তিগত কোনো মামলাও ছিল না। তিনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে কথা বলে শহীদ হয়েছেন। তাঁর হত্যার বিচার করা বাংলাদেশ রাষ্ট্রের ওপর ফরজ।”

তিনি আরও বলেন, এ হত্যার বিচার হলে ওসমান হাদি কিছু পাবেন না, তবে বাংলাদেশ ইনসাফের একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারবে। দেশের একজন কৃষক, ভ্যানচালক, রিকশাচালক কিংবা শ্রমিক, যে-ই হোন না কেন, নাগরিক হিসেবে প্রত্যেকের ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে রাজনৈতিক বা সামাজিক প্রভাব যেন মুখ্য না হয়।

বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ভারতে আটক ওসমান হাদির দুই হত্যাকারীকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে। এ সময় আগামী ১৮ ডিসেম্বর শাহবাগে ইনকিলাব মঞ্চের উদ্যোগে মহাসমাবেশ আয়োজনের ঘোষণাও দেন তিনি।

সমাবেশ শেষে শহীদ মিনার প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কাওয়ালি, গান, নজরুলগীতি ও কবিতা আবৃত্তি পরিবেশন করা হয়।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি গত ৬ অক্টোবর বাংলাবান্ধা থেকে শুরু হয়েছে। দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালনের পর টেকনাফে গিয়ে এ কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।

‘মার্চ ফর ইনসাফ’

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

হাদি হত্যার বিচারের দাবিতে চবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা