বিপ্লবী বার্তা

মূল পাতা

স্বাস্থ্য

শার্শায় পল্লী চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভা, উপস্থিত শতাধিক চিকিৎসক

মোঃ হানজালা
মোঃ হানজালা যশোর
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ
শার্শায় পল্লী চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভা, উপস্থিত শতাধিক চিকিৎসক
ছবিঃ বিপ্লবী বার্তা

যশোরের শার্শা উপজেলার নাভারণ সেবা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে পল্লী চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় ক্লিনিকের সামনের প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।

অনুষ্ঠানে বক্তব্য দেন নাভারণ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আব্দুস সামাদ কাশেমী, বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ রুহুল কুদ্দুস ও মো. শাহাবুদ্দিন, শার্শা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহম্মদ আলী শাহিন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সবুজ হোসেন খান, নাভারণ প্রেসক্লাবের সভাপতি মোফাজ্জেল হোসেন রাজু, সেবা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক মাহবুবুল আলম শাহিন এবং পল্লী চিকিৎসক নজরুল ইসলামসহ অন্যান্য অতিথিরা।

মতবিনিময় সভায় শার্শা উপজেলার শতাধিক পল্লী চিকিৎসক অংশ নেন। এ সময় তাঁদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও স্থানীয় পর্যায়ে চিকিৎসাসেবার সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

আয়োজকরা মনে করেন, এ ধরনের উদ্যোগ পল্লী চিকিৎসকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে চিকিৎসাসেবার মানোন্নয়নে সহায়ক ভূমিকা রাখতে পারে।

যশোর যশোরের শার্শা

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

শার্শায় পল্লী চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভা, উপস্থিত শতাধিক চিকিৎসক

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

যশোরের শার্শা উপজেলার নাভারণ সেবা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে পল্লী চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় ক্লিনিকের সামনের প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।

অনুষ্ঠানে বক্তব্য দেন নাভারণ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আব্দুস সামাদ কাশেমী, বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ রুহুল কুদ্দুস ও মো. শাহাবুদ্দিন, শার্শা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহম্মদ আলী শাহিন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সবুজ হোসেন খান, নাভারণ প্রেসক্লাবের সভাপতি মোফাজ্জেল হোসেন রাজু, সেবা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক মাহবুবুল আলম শাহিন এবং পল্লী চিকিৎসক নজরুল ইসলামসহ অন্যান্য অতিথিরা।

মতবিনিময় সভায় শার্শা উপজেলার শতাধিক পল্লী চিকিৎসক অংশ নেন। এ সময় তাঁদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও স্থানীয় পর্যায়ে চিকিৎসাসেবার সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

আয়োজকরা মনে করেন, এ ধরনের উদ্যোগ পল্লী চিকিৎসকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে চিকিৎসাসেবার মানোন্নয়নে সহায়ক ভূমিকা রাখতে পারে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা