বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধি ও নিয়মিত শরীরচর্চার গুরুত্ব তুলে ধরতে লক্ষ্মীপুরের রায়পুরে অনুষ্ঠিত হয়েছে ‘রায়পুর ম্যারাথন-২০২৬’। ৫ কিলোমিটারের এ ম্যারাথনে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫০ জন দৌড়বিদ অংশ নেন।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটে রায়পুর আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে ম্যারাথন শুরু হয়। দৌড়বিদরা ল্যাংড়া বাজার, চরপাতা খাল্লার পোল, হারুন এমপি সড়ক, পোস্ট অফিস, গোডাউন রোড ও মধ্যবাজার মেইন রোড প্রদক্ষিণ করে পুনরায় শুরুর স্থানে ফিরে আসেন। সকাল ৭টা ২০ মিনিটে ম্যারাথন শেষ হয়।
আয়োজন শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে রাহাত মাহমুদ বলেন, বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে জনসচেতনতা সৃষ্টি এবং শরীরচর্চার গুরুত্ব মানুষের কাছে পৌঁছে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ বার্তা পুরো উপজেলায় ছড়িয়ে দেওয়ার পাশাপাশি দৈনন্দিন জীবনে শরীরচর্চাকে অভ্যাসে পরিণত করতে মানুষকে উৎসাহিত করাই তাঁদের লক্ষ্য।
ম্যারাথনে অংশগ্রহণকারীদের উৎসাহিত করতে আয়োজকদের পক্ষ থেকে আকর্ষণীয় জার্সি, মেডেল, সুপেয় পানি, ওরস্যালাইন ও পুষ্টিকর খাবার হিসেবে ডিমসহ বিভিন্ন উপহারসামগ্রী দেওয়া হয়।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে রায়পুরের মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা ও নিয়মিত শরীরচর্চার অভ্যাস আরও বাড়বে।

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন