চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় প্রশাসন অনুষদে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে দুটি নতুন আধুনিক লিফট উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় অনুষদ ভবনে লিফট দুটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ্ জহুর।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে এ উদ্যোগ বাস্তবায়িত হয়। লিফট স্থাপনের উদ্যোগ বাস্তবায়িত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন উপাচার্য। এ জন্য তিনি অনুষদের ডিনকে ধন্যবাদ জানান।
এদিকে, উদ্যোগটি বাস্তবায়নে সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ্ জহুর।

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন