চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চার শতাধিক নবীন নারী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার বিশ্ববিদ্যালয় শাখা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নবীন শিক্ষার্থীদের পাশাপাশি অতিথিদেরও ক্রেস্ট, কলমদানি, বুকমার্ক, হাইলাইটার ও বইসহ বিভিন্ন উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আতিয়ার রহমান, চবির দর্শন বিভাগের অধ্যাপক ড. মোজাম্মেল হক এবং বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার কেন্দ্রীয় নেত্রী ডা. রিফাহ রায়হানা।
চবি ছাত্রীসংস্থার প্রচার সম্পাদক তাওফিকা রহমান ও মাহারিয়া বুশরা অনুষ্ঠান সঞ্চালনা করেন। এতে উদ্বোধনী বক্তব্য দেন সংগঠনটির চবি শাখার সেক্রেটারি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদাউস সানজিদা।
আয়োজকেরা জানান, বিশ্ববিদ্যালয় জীবনে আবাসন, পড়াশোনা ও ব্যক্তিগত নানা সমস্যায় নবীন ছাত্রীরা যাতে নিজেদের একা মনে না করেন, সে লক্ষ্যেই তাদের পাশে থাকার উদ্যোগ নেওয়া হয়েছে। ধর্মীয় পরিচয় নির্বিশেষে সবার প্রতি সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করার অঙ্গীকারও জানান তারা।
তারা আশা প্রকাশ করেন, এ আয়োজন নবীন ছাত্রীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, দায়িত্ববোধ ও সহমর্মিতা বাড়াতে ভূমিকা রাখবে।
অতিথিরা বক্তব্যে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনে সঠিক একাডেমিক দিকনির্দেশনা অনুসরণ, লক্ষ্যনিষ্ঠ অধ্যবসায় ও জ্ঞানচর্চার মাধ্যমে শিক্ষাগত উৎকর্ষ অর্জনের পরামর্শ দেন। পাশাপাশি নৈতিক মূল্যবোধ, দায়িত্বশীলতা ও মানবিক গুণাবলি চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে সাংস্কৃতিক পর্বে পরিবেশনা উপস্থাপন করে ‘পারাবার শিশুশিল্পী গোষ্ঠী’।

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন