বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

লক্ষ্মীপুরে পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫-এর ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ

ছবি : বিপ্লবী বার্তা

 লক্ষ্মীপুরে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫-এর আওতায় কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সম্মানীর অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) লক্ষ্মীপুর জেলা পুলিশের আয়োজনে শিক্ষার্থীদের হাতে এসব সম্মাননা তুলে দেন জেলা পুলিশ সুপার মো. আবু তারেক।
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) কর্তৃক প্রদত্ত এ মেধাবৃত্তির আওতায় ২০২৪ ও ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় সব বিষয়ে জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের নির্বাচিত করা হয়। বাংলাদেশ পুলিশে কর্মরত বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারী এবং নন-পুলিশ সদস্যদের সন্তানদের মধ্য থেকে এসব শিক্ষার্থী মেধাবৃত্তির জন্য মনোনীত হন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা; সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মোহাঃ আব্দুর রাশেদ; সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) এহসানুল হক; মেডিকেল অফিসার ডা. ফাতেমাতুজ জোহরাসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া অনুষ্ঠানে পুলিশ লাইন্সের আরআই, টিআই (প্রশাসন), বিভিন্ন থানা, ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের ইনচার্জরা অংশ নেন।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে মেধাবৃত্তির ক্রেস্ট, সম্মানীর অর্থ ও সনদপত্র তুলে দেওয়া হয়। এ উদ্যোগ শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি প্রদানের পাশাপাশি ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে উৎসাহ জোগাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

মেধাবৃত্তি সনদপত্র

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

লক্ষ্মীপুরে পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫-এর ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

 লক্ষ্মীপুরে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫-এর আওতায় কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সম্মানীর অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) লক্ষ্মীপুর জেলা পুলিশের আয়োজনে শিক্ষার্থীদের হাতে এসব সম্মাননা তুলে দেন জেলা পুলিশ সুপার মো. আবু তারেক।
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) কর্তৃক প্রদত্ত এ মেধাবৃত্তির আওতায় ২০২৪ ও ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় সব বিষয়ে জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের নির্বাচিত করা হয়। বাংলাদেশ পুলিশে কর্মরত বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারী এবং নন-পুলিশ সদস্যদের সন্তানদের মধ্য থেকে এসব শিক্ষার্থী মেধাবৃত্তির জন্য মনোনীত হন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা; সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মোহাঃ আব্দুর রাশেদ; সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) এহসানুল হক; মেডিকেল অফিসার ডা. ফাতেমাতুজ জোহরাসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া অনুষ্ঠানে পুলিশ লাইন্সের আরআই, টিআই (প্রশাসন), বিভিন্ন থানা, ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের ইনচার্জরা অংশ নেন।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে মেধাবৃত্তির ক্রেস্ট, সম্মানীর অর্থ ও সনদপত্র তুলে দেওয়া হয়। এ উদ্যোগ শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি প্রদানের পাশাপাশি ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে উৎসাহ জোগাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা