বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

চবিতে জাতীয় গবেষণা উৎসব, অংশ নিয়েছেন ৩১ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

ছবিঃ বিপ্লবী বার্তা

দেশের ৩১টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শুরু হয়েছে ‘প্রথম জাতীয় গবেষণা উৎসব ২০২৬’। শিক্ষার্থীদের মধ্যে গবেষণার চর্চা বাড়ানো, উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ তৈরির লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার ও বুদ্ধিজীবী চত্বর প্রাঙ্গণে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, উৎসবে তিনটি প্রধান পর্ব রাখা হয়েছে। এগুলো হলো শিক্ষার্থীদের গবেষণাভিত্তিক পোস্টার উপস্থাপনা, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউটের স্টল প্রদর্শনী এবং দেশবরেণ্য গবেষক ও শিক্ষাবিদদের অংশগ্রহণে রিসার্চ টক ও প্যানেল আলোচনা।

রিসার্চ টক ও প্যানেল আলোচনায় ব্যবসায় শিক্ষা, সামাজিক বিজ্ঞান ও কলা, জীববিজ্ঞান এবং বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে চারটি পৃথক পর্ব রয়েছে।

ব্যবসায় শিক্ষাবিষয়ক পর্বের শিরোনাম ‘Beyond Profit: Can Young Entrepreneurs Redefine Business Through Social Impact?’। সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদসংশ্লিষ্ট পর্বের শিরোনাম ‘Beyond the Classroom: Connecting Academicians & Future Leaders to Transform Education’।

জীববিজ্ঞানবিষয়ক পর্বের শিরোনাম ‘From Molecules to Humanity: How Far Can Bioscience Go in Shaping the Future of Global Health?’ এবং বিজ্ঞান ও প্রকৌশলবিষয়ক পর্বের শিরোনাম ‘AI Meets Nanoscience: Are We Ready for the Next Technological Revolution?’।

চাকসুর নির্বাহী সদস্য সোহানুর রহমান শোভন বলেন, “বাংলাদেশের ছাত্র সংসদগুলোর ইতিহাসে এ ধরনের আয়োজন এটাই প্রথম। ৩১টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ আয়োজন করা হচ্ছে। আমাদের গবেষণায় ফিরে আসা উচিত। এখানে পোস্টার প্রেজেন্টেশন হচ্ছে, পাশাপাশি বিভিন্ন গবেষকও এসেছেন। এটি নলেজ শেয়ারিংয়ের অন্যতম হাব হিসেবে কাজ করবে।”

আয়োজকদের প্রত্যাশা, এ উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহ বাড়বে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি হবে।

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

চবিতে জাতীয় গবেষণা উৎসব, অংশ নিয়েছেন ৩১ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা