বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

কুড়িগ্রামে ইএসডিও'র দুর্যোগ প্রশমন দিবসে নানা কর্মসূচি পালন

ছবি-বিপ্লবী বার্তা

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ সরকারের এই প্রতিপাদ্যে সামনে রেখে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। মঙ্গলবার সকালে হেলভেটাস ও ইএসডিও’র অ্যাকশান্স টু ক্লাইমেট চেঞ্জ (অ্যাকসেস) প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পারিবারিক দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রনয়ন, নিরাপদ অভিবাসন বিষয়ক সচেতনতা সৃষ্টি ও বৃক্ষ রোপন কর্মসূচী করা হয়। 

দিবসটি উপলক্ষে কুড়িগ্রামের সদর, নাগেশ্বরী ও উলিপুর উপজেলার ১৫ হাজার পরিবারের মধ্যে পারিবারিক পর্যায়ে দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রনয়ন করার লক্ষ্যমাত্রা নির্ধারন করে । এছাড়াও ১৮০ টি পরিবারে বাড়ী বাড়ী গিয়ে পারিবারিক দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রনয়ন করা হয়। লক্ষ্যমাত্রা বাস্তবায়িত হলে বারবার দুর্যোগে আক্রান্ত ১৫ হাজার পরিবারের দৃশ্যমান স্থানে পরিকল্পনা বোর্ডটি দেখা যাবে এবং পরিবারের সদস্যগণ এটি ব্যবহার করে ক্ষয়-ক্ষতি হ্রাসের সক্ষমতা অর্জন করবে। দুর্যোগ প্রবন এলাকায় নিরাপদ অভিবাসন নিয়েও ২০ টি গ্রামে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দেলদারগঞ্জ ও মেডিকেল বাজার এলাকায়  ফলজ,বনজসহ নানা প্রজাতের তিন শতাধিক বৃক্ষ রোপন করা হয়। উপজেলা জলবায়ু পরিষদের সদস্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-সচিব, ইএসডিও অ্যাকসেস প্রকল্পের সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। 

 নাগেশ্বরী উপজেলা প্রশাসন এবং কুড়িগ্রাম জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শোভাযাত্রা ও আলোচনা সভায় সরকারী কর্মকর্তাদের সংগে প্রকল্পের কর্মকর্তাবৃন্দ যোগ দেন। জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শোভাযাত্রায় অ্যাকসেস প্রকল্প থেকে প্রশাসনের কর্মকর্তা ও অংশগ্রহনকারীগণকে তৈরিকৃত প্ল্যাকার্ড বক্সের মাধ্যমে পারিবারিক দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা বিশদভাবে ব্যাখ্যা করা হয়।  পারিবারিক দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনার উদ্দেশ্য  জানতে চাইলে প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক গোলাম ফারুক বলেন, ‘দুর্যোগে পরিবারের সদস্যগণ কোথায় আশ্রয় নিবে, কার সাথে যোগাযোগ করবে, কিভাবে যোগাযোগ করবে, আগাম প্রস্তুতি কি কি হবে, জরুরী পরিবহন কি হবে, কার কি দায়িত্ব হবে, জরুরী ফোন নম্বর কি কি হবে ইত্যাদি সন্নিবেশিত থাকায় পরিকল্পনাটি পরিবারগুলোর দুর্যোগে ক্ষয়-ক্ষতি হ্রাসে প্রত্যক্ষ অবদান রাখবে।’

শোভাযাত্রার পরে জেলা প্রশাসক কনফারেন্স রুমে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এটিএম বেনজীর রহমানের  সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম কুদরত-এ- খুদা। আলোচনা সভায় ক্ষয়-ক্ষতি হ্রাসে দুর্যোগে আগাম প্রস্তুতির জরুরী বার্তা তুলে ধরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইএসডিও অ্যাকসেস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক গোলাম ফারুক সহ ব্রাক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, আফাদ, ফায়ার সার্ভিসসহ স্বেচ্ছাসেবী প্রতিনিধিগণ।

কুড়িগ্রাম

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

কুড়িগ্রামে ইএসডিও'র দুর্যোগ প্রশমন দিবসে নানা কর্মসূচি পালন

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা