বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

বাগেরহাটে বিশ্ব মৃত্যুদণ্ড বিলোপ দিবস পালিত

ছবিঃ বিপ্লবী বার্তা

বাগেরহাটে ‘মৃত্যুদন্ড জীবনের অধিকার কেড়ে নেই’ এই প্রতিপাদ্যে বিশ্ব মৃত্যুদন্ড বিলোপ দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে নারী পক্ষ ও অগ্রযাত্রা মহিলা উন্নয়ন সমিতির আয়োজনে জেলা মহিলা অধিদপ্তরের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে মানবাধিকার কর্মী এডভোকেট মেহেরুন্নেছা , উই এর পরিচালক আম্বিয়া খাতুন , বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম রাজ, আফরোজা খাতুন, লুবনা আক্তার,মমতা সেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত বিশ্বের ১০৮টি দেশে মৃত্যুদণ্ডের বিধান বাতিল করা হয়েছে। তবে এখনও ৫৬টি দেশে মৃত্যুদণ্ডের সাজা বহাল রয়েছে। এ ছাড়া ২৮টি দেশে মৃত্যুদণ্ডের আইন থাকলেও তা কার্যকর করা হয় না। বক্তারা আরও বলেন, মৃত্যুদণ্ড মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকারকে প্রশ্নবিদ্ধ করে।

মানবাধিকার সুরক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জীবনের অধিকার নিশ্চিত করতে বিশ্বব্যাপী মৃত্যুদণ্ড বিলোপে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা

বাগেরহাট

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বাগেরহাটে বিশ্ব মৃত্যুদণ্ড বিলোপ দিবস পালিত

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

বাগেরহাটে ‘মৃত্যুদন্ড জীবনের অধিকার কেড়ে নেই’ এই প্রতিপাদ্যে বিশ্ব মৃত্যুদন্ড বিলোপ দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে নারী পক্ষ ও অগ্রযাত্রা মহিলা উন্নয়ন সমিতির আয়োজনে জেলা মহিলা অধিদপ্তরের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে মানবাধিকার কর্মী এডভোকেট মেহেরুন্নেছা , উই এর পরিচালক আম্বিয়া খাতুন , বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম রাজ, আফরোজা খাতুন, লুবনা আক্তার,মমতা সেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত বিশ্বের ১০৮টি দেশে মৃত্যুদণ্ডের বিধান বাতিল করা হয়েছে। তবে এখনও ৫৬টি দেশে মৃত্যুদণ্ডের সাজা বহাল রয়েছে। এ ছাড়া ২৮টি দেশে মৃত্যুদণ্ডের আইন থাকলেও তা কার্যকর করা হয় না। বক্তারা আরও বলেন, মৃত্যুদণ্ড মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকারকে প্রশ্নবিদ্ধ করে।

মানবাধিকার সুরক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জীবনের অধিকার নিশ্চিত করতে বিশ্বব্যাপী মৃত্যুদণ্ড বিলোপে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা