বিএনপি সরকারের ২০০ দিনের ব্যর্থতা তুলে ধরে ব্যানার টাঙিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা জাতীয় ছাত্রশক্তি।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্বরে সংগঠনটির নেতাকর্মীরা এ ব্যানার টাঙান।
এ সময় ইবি শাখা জাতীয় ছাত্রশক্তির সভাপতি ফুয়াদ হাসান, সাধারণ সম্পাদক ইফতেহার উদ্দীনসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে শাখা ছাত্রশক্তির সাধারণ সম্পাদক ইফতেহার উদ্দীন বলেন, গণ-অভ্যুত্থানের পর প্রথম নির্বাচিত সরকার হিসেবে বিএনপি সরকার জনগণের প্রত্যাশা পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাদের এই ব্যর্থতা শিক্ষার্থীদের সামনে তুলে ধরা আমাদের কর্তব্য।
তিনি আরও বলেন, দেশব্যাপী সাংবাদিকদের ওপর হামলার ঘটনা, বিশেষ করে গতকাল নাসিরুদ্দিন পাটোয়ারীর ওপর হামলার মাধ্যমে বোঝা যায়, বিএনপি সরকার তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমরা আশা করছি, বিএনপি সরকার তাদের সন্ত্রাসী বাহিনীর লাগাম টেনে ধরবে এবং জনগণের প্রত্যাশা পূরণে কার্যকরভাবে কাজ করবে।

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন