বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

অস্ত্র দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ, গাজীপুরে দুই পিস্তলসহ আটক ১

আবু সাঈদ
আবু সাঈদ গাজীপুর
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ
অস্ত্র দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ, গাজীপুরে দুই পিস্তলসহ আটক ১
ছবিঃ বিপ্লবী বার্তা

গাজীপুরে বিশেষ অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড তাজা গুলিসহ রাসেল রানা (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১-এর পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-১-এর স্কোয়াড কমান্ডার দেবজিত পাল। আটক রাসেল রানা গাজীপুর সদর উপজেলার জানাকুর গ্রামের মো. আসাদ উল্ল্যাহর ছেলে।

এসআরবি-১ জানায়, রাসেল রানা দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছিলেন। চাঁদা না দিলে অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

দেবজিত পাল জানান, বিশ্বস্ত সোর্স ও গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে এসআরবি-১ গাজীপুর ও উত্তরা বিশেষ টিম রাসেল রানার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার নিজ শয়নকক্ষ থেকে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এসআরবি জানায়, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় রাসেল রানার বিরুদ্ধে জয়দেবপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

গাজীপুর

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

অস্ত্র দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ, গাজীপুরে দুই পিস্তলসহ আটক ১

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

গাজীপুরে বিশেষ অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড তাজা গুলিসহ রাসেল রানা (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১-এর পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-১-এর স্কোয়াড কমান্ডার দেবজিত পাল। আটক রাসেল রানা গাজীপুর সদর উপজেলার জানাকুর গ্রামের মো. আসাদ উল্ল্যাহর ছেলে।

এসআরবি-১ জানায়, রাসেল রানা দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছিলেন। চাঁদা না দিলে অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

দেবজিত পাল জানান, বিশ্বস্ত সোর্স ও গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে এসআরবি-১ গাজীপুর ও উত্তরা বিশেষ টিম রাসেল রানার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার নিজ শয়নকক্ষ থেকে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এসআরবি জানায়, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় রাসেল রানার বিরুদ্ধে জয়দেবপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা