প্রিন্ট এর তারিখ : ০১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬
অস্ত্র দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ, গাজীপুরে দুই পিস্তলসহ আটক ১
আবু সাঈদ, গাজীপুর ||
গাজীপুরে বিশেষ অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড তাজা গুলিসহ রাসেল রানা (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১-এর পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা।বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-১-এর স্কোয়াড কমান্ডার দেবজিত পাল। আটক রাসেল রানা গাজীপুর সদর উপজেলার জানাকুর গ্রামের মো. আসাদ উল্ল্যাহর ছেলে।এসআরবি-১ জানায়, রাসেল রানা দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছিলেন। চাঁদা না দিলে অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।দেবজিত পাল জানান, বিশ্বস্ত সোর্স ও গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে এসআরবি-১ গাজীপুর ও উত্তরা বিশেষ টিম রাসেল রানার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার নিজ শয়নকক্ষ থেকে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এসআরবি জানায়, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।এ ঘটনায় রাসেল রানার বিরুদ্ধে জয়দেবপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা