ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়ায় বিষখালী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের দুই দিন পর আ: মান্নান হাওলাদার (৫৫) নামে এক জেলের লাশ উদ্ধার হয়েছে।
গতরাত ১.৩০ মি. দিকে তিনি যেখান থেকে নিখোঁজ হয়েছিলেন, সেখানেই পানিতে তার লাশ ভেসে ওঠে।মৃত আ: মান্নান হাওলাদার আওরাবুনিয়া গ্রামের মৃত আব্দুল মজিদ হাওলাদারের পুত্র।আ: মান্নান দুই সন্তানের জনক।
গত মঙ্গলবার দুপুরে নদীতে মাছ ধরার সময় পানিতে ডুবে নিখোঁজ হন আ: মান্নান হাওলাদার। এরপর স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে ব্যাপক খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের পর থেকে উদ্ধার তৎপরতা ও খোঁজাখুঁজি অব্যাহত ছিল।
পরে রাত ১.৩০ মি. দিকে নিখোঁজ হবার স্থানেই পানিতে তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা তা দেখতে পান। পরে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবার দিশেহারা।
আইনি কোন জটিলতা না থাকায় মৃত আ: মান্নান হাওলাদারে লাশ আজ সকাল ৯টায় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন