বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

বাড্ডা থানায় ছাত্রদলের মামলা

সিউবিতে নিষিদ্ধ ছাত্রলীগের গোপন তৎপরতার অভিযোগ

ছবি: বিপ্লবী বার্তা

রাজধানীর মেরুল বাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে (সিউবি) বিভিন্ন বিভাগের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতা এবং গোপনে সাংগঠনিক কার্যক্রম চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে বাড্ডা থানায় অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতারা।

সংশ্লিষ্টদের অভিযোগ, গত ২৮ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কয়েকটি পোস্ট দেওয়া হয়। এসব পোস্টের মাধ্যমে নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রকাশ্যে শুভেচ্ছা জানিয়েছেন বলে দাবি করেছে সিউবি ছাত্রদল।

বিষয়টি নজরে আসার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করেন সিউবি ছাত্রদলের সভাপতি কাজী ইসতিয়াক আলভীর নেতৃত্বাধীন নেতাকর্মীরা। পরে অভিযুক্ত শিক্ষার্থীদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বাড্ডা থানায় অভিযোগ দেওয়া হয় বলে জানান ছাত্রদল নেতারা।

অভিযোগ দেওয়ার সময় উপস্থিত ছিলেন সিউবি ছাত্রদলের সাধারণ সম্পাদক সাকির আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তাওহীদ আহমেদ, সহদপ্তর সম্পাদক জারিফসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ছাত্রদল নেতাদের দাবি, ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের কোনো ধরনের সাংগঠনিক তৎপরতা যাতে গোপনে পরিচালিত হতে না পারে, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর নজরদারি প্রয়োজন। একই সঙ্গে অভিযোগের বিষয়ে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইন ও বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

তবে তদন্তের স্বার্থে এবং আইনগত প্রক্রিয়া চলমান থাকায় অভিযোগের বিস্তারিত তথ্য আপাতত প্রকাশ করা হয় নি।

ছাত্রদল ছাত্রলীগ সিউবি

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

সিউবিতে নিষিদ্ধ ছাত্রলীগের গোপন তৎপরতার অভিযোগ

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর মেরুল বাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে (সিউবি) বিভিন্ন বিভাগের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতা এবং গোপনে সাংগঠনিক কার্যক্রম চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে বাড্ডা থানায় অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতারা।

সংশ্লিষ্টদের অভিযোগ, গত ২৮ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কয়েকটি পোস্ট দেওয়া হয়। এসব পোস্টের মাধ্যমে নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রকাশ্যে শুভেচ্ছা জানিয়েছেন বলে দাবি করেছে সিউবি ছাত্রদল।

বিষয়টি নজরে আসার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করেন সিউবি ছাত্রদলের সভাপতি কাজী ইসতিয়াক আলভীর নেতৃত্বাধীন নেতাকর্মীরা। পরে অভিযুক্ত শিক্ষার্থীদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বাড্ডা থানায় অভিযোগ দেওয়া হয় বলে জানান ছাত্রদল নেতারা।

অভিযোগ দেওয়ার সময় উপস্থিত ছিলেন সিউবি ছাত্রদলের সাধারণ সম্পাদক সাকির আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তাওহীদ আহমেদ, সহদপ্তর সম্পাদক জারিফসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ছাত্রদল নেতাদের দাবি, ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের কোনো ধরনের সাংগঠনিক তৎপরতা যাতে গোপনে পরিচালিত হতে না পারে, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর নজরদারি প্রয়োজন। একই সঙ্গে অভিযোগের বিষয়ে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইন ও বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

তবে তদন্তের স্বার্থে এবং আইনগত প্রক্রিয়া চলমান থাকায় অভিযোগের বিস্তারিত তথ্য আপাতত প্রকাশ করা হয় নি।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা