বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

জাবির নতুন উপাচার্য অধ্যাপক নূরুল ইসলাম

নাফিজ আল জাকারিয়া
নাফিজ আল জাকারিয়া জাবি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ
জাবির নতুন উপাচার্য অধ্যাপক নূরুল ইসলাম
ছবিঃ বিপ্লবী বার্তা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক কামরুল আহসানকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর জায়গায় বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নূরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটিতে সই করেছেন সহকারী সচিব সুলতান আহমেদ।

অধ্যাপক নূরুল ইসলাম ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে ছিলেন। তাঁকে জাবি উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ১৬ মার্চের প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী অধ্যাপক নূরুল ইসলামকে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে অব্যাহতি দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১১(১) ধারা অনুযায়ী অধ্যাপক নূরুল ইসলামকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে চার বছর অথবা তাঁর অবসর গ্রহণের তারিখের মধ্যে যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে, অধ্যাপক কামরুল আহসানকে অব্যাহতির প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০২৪ সালের ৫ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১১(২) ধারা অনুযায়ী ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ পাওয়া অধ্যাপক কামরুল আহসানকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, কামরুল আহসানকে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক হিসেবে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, অধ্যাপক নূরুল ইসলাম তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।

২০২৪ সালের ৫ সেপ্টেম্বর গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৮তম উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক কামরুল আহসান। অন্যদিকে, গত ১৬ মার্চ অধ্যাপক নূরুল ইসলাম ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ পান।

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

জাবির নতুন উপাচার্য অধ্যাপক নূরুল ইসলাম

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা