নেত্রকোণার দুর্গাপুরে প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হওয়া এবং সরাসরি প্রত্যাখ্যাত হওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়ে মহসিন আল নাঈম (১৭) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে দুর্গাপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাধুপাড়া এলাকায় নিজ বসতঘরে এ ঘটনা ঘটে।
নিহত মহসিন আল নাঈম উপজেলার বাকলজোড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মতিউর রহমান ও মারুফা আক্তার দম্পতির ছেলে। তবে তারা বর্তমানে দুর্গাপুর পৌরসভার সাধুপাড়া এলাকায় বসবাস করে আসছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, স্থানীয় এক ইউপি সদস্যের মাদরাসাপড়ুয়া মেয়ের সঙ্গে নাঈমের প্রেমের সম্পর্ক ছিল। দুজনই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিয়ে সম্ভব ছিল না। এরই মধ্যে ওই মেয়ের পরিবার তার অন্যত্র বিয়ে ঠিক করে। সোমবার বিয়ের বাজার করতে গিয়ে দুর্গাপুরে ওই কিশোরের সঙ্গে মেয়েটির দেখা হয়। এ সময় মেয়েটি তাকে সরাসরি প্রত্যাখ্যান করলে নাঈম মানসিকভাবে ভেঙে পড়ে বলে পরিবারের দাবি।
পরে বাড়িতে ফিরে মাকে ওই ঘটনার কথা জানায় নাঈম। এরপর নিজের কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেয়। একপর্যায়ে গলায় সাদা রঙের প্লাস্টিকের রশি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে রাত ১২টার দিকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ রাতেই হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোণা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, নিহতের মায়ের ভাষ্য অনুযায়ী, প্রেমের সম্পর্ক ও প্রত্যাখ্যানের বিষয়টি ঘটনার সঙ্গে জড়িত। তিনি প্রেমিকার ও তার বাবার বিরুদ্ধে অভিযোগ করেছেন এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ওসি আরও বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন