বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে পোস্ট, চবি ছাত্রদল নেতাকে শোকজ

মো. রাব্বি হোসেন
মো. রাব্বি হোসেন চবি
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে পোস্ট, চবি ছাত্রদল নেতাকে শোকজ
ছবি : বিপ্লবী বার্তা

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়কে শোকজ করেছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ।

একই সঙ্গে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাকে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত গত ২১ সেপ্টেম্বরের নোটিশে সাজ্জাদ হোসেনকে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এর আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে পোস্ট দেন সাজ্জাদ হোসেন। পোস্টে তিনি লেখেন, ‘ছাত্ররাজনীতির শুরু থেকে বিএনপির যেসব কর্মসূচিতে অংশ নিয়েছি, তার অধিকাংশই ছিল তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে। আজ জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। প্রতিবাদ জানালাম।’

এই পোস্টের পরই তাকে শোকজের নোটিশ দেওয়া হয়। তবে কেন্দ্রীয় ছাত্রদলের নোটিশে ফেসবুক পোস্টটির সরাসরি কোনো উল্লেখ নেই। সেখানে সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের’ অভিযোগের কথা বলা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না’, এ বিষয়ে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

নোটিশে আরও বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশনায় তাকে এ ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এ বিষয়ে সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, 'আমার সংগঠন আমাকে শোকজ করার পাশাপাশি ব্যাখ্যা চেয়েছে। আমি অবশ্যই যথাস্থানে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদান করব।’

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে পোস্ট, চবি ছাত্রদল নেতাকে শোকজ

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা