ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের গাজীরহাটে মাদকাসক্ত আমান তালুকদারের হামলায় ঠিকাদার সাইফুল ইসলাম (৩৫)নামে এক ঠিকাদার মারাত্মক জখম হয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনাটি ২৯ আগষ্ট বেলা আনুমানিক ১২ টার সময় পুটিয়াখালী গ্রামের গাজীর হাটে মোশাররফের চা এর দোকানের সামনে ঘটে। আহত সাইফুল ইসলাম রাজাপুর উপজেলার পুটিয়াখালী গ্রামের আঃ লতিফ খান এর ছেলে এবং হামলাকারী আমান তালুকদার একই গ্রামের আঃ ওয়াদুদ তালুকদার এর ছেলে এবং পুটিয়াখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিটার অপারেটর।
জানা গেছে, কতিপয় লোকজনদের সাথে চা এর দোকানে বসে কথা বলছিল ঠিকাদার সাইফুল এ সময় মাদকাসক্ত ও ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি আমান তালুকদার সাইফুলের কাছে নগদ কিছু টাকা চায় তখন সাইফুল ইসলাম টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আমান কোমরে আগে থেকে লুকিয়ে রাখা এস এস এর গিয়ার চাকু বের করে সাইফুলকে হত্যার উদ্যেশে মাথায়, ডান চোখের উপরে এবং পেটের বামপাশে কাটা রক্তাক্ত জখম করে সাইফুলের পকেটে থাকা নগদ কিছু টাকা ও একটি এন্ড্রয়েড মোবাইল নিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা মারাত্মক আহত সাইফুলকে প্রথমে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করে কর্তব্যরত চিকিৎসক। এ বিষয়ে রাজাপুর থানা পুলিশ জানায় এ বিষয়ে লিখিত অভিযোগ পেলেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রোববার, ৩০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন