বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

সকল দলের কর্মীর চাইতে বিএনপির কর্মীরা "ভালো"- মোস্তাফিজুর রহমান

উপজেলা বিএনপি'র পক্ষ থেকে সংবর্ধনা দিচ্ছেন ছবি -বিপ্লব বার্তা

বাংলাদেশে জামায়াত, আওয়ামী লীগ, এনসিপি, জাতীয় পার্টির কর্মীর থেকে বিএনপির কর্মীরা সবচাইতে " ভালো" বলে মন্তব্য করেছেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

গতকাল (২৩ আগস্ট) রবিবার বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা বিএনপির আয়োজনে নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র বিদ্যমান। বিএনপির সরকার তা বহুবার প্রমাণ দিয়েছে। বিএনপি সরকার ক্ষমতায় আসলেই দেশের সাধারণ মানুষের উন্নয়নে কাজ করে। সরকারের সুনাম যেন নষ্ট না হয় সেদিকে সকল নেতাকর্মীকে সতর্ক করেন।

তিনি আরও বলেন, আগামীতে স্হানীয় সরকার নির্বাচনে দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে তার হয়ে কাজ করার জন্য উপস্থিত নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের সদস্যদের এগিয়ে এসে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

সংসদ সদস্য মাদকের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। সমাজে যারা মাদক ব্যবসায় জড়িত তাদের আইনের আওতায় আনার জন্য সকল নেতাকর্মীকে একযোগে কাজ করার আহ্বান জানান।

উপজেলা বিএনপির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে যুবদলের যুগ্ন-আহ্বায়ক কাওছারুল ইসলাম রতনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) ইছাহাক আলী সরকার।

এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

সকল দলের কর্মীর চাইতে বিএনপির কর্মীরা "ভালো"- মোস্তাফিজুর রহমান

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশে জামায়াত, আওয়ামী লীগ, এনসিপি, জাতীয় পার্টির কর্মীর থেকে বিএনপির কর্মীরা সবচাইতে " ভালো" বলে মন্তব্য করেছেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

গতকাল (২৩ আগস্ট) রবিবার বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা বিএনপির আয়োজনে নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র বিদ্যমান। বিএনপির সরকার তা বহুবার প্রমাণ দিয়েছে। বিএনপি সরকার ক্ষমতায় আসলেই দেশের সাধারণ মানুষের উন্নয়নে কাজ করে। সরকারের সুনাম যেন নষ্ট না হয় সেদিকে সকল নেতাকর্মীকে সতর্ক করেন।

তিনি আরও বলেন, আগামীতে স্হানীয় সরকার নির্বাচনে দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে তার হয়ে কাজ করার জন্য উপস্থিত নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের সদস্যদের এগিয়ে এসে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

সংসদ সদস্য মাদকের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। সমাজে যারা মাদক ব্যবসায় জড়িত তাদের আইনের আওতায় আনার জন্য সকল নেতাকর্মীকে একযোগে কাজ করার আহ্বান জানান।

উপজেলা বিএনপির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে যুবদলের যুগ্ন-আহ্বায়ক কাওছারুল ইসলাম রতনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) ইছাহাক আলী সরকার।

এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা