বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

নিয়ামতপুরে ব্যবসায়ীদের সাথে এমপি মোস্তাফিজুর রহমানের মতবিনিময় সভা

ছবি: বিপ্লবী বার্তা

​নওগাঁর নিয়ামতপুরে স্থানীয় ব্যবসায়ীদের দৈনন্দিন সমস্যা ও ব্যবসায়িক প্রতিবন্ধকতা দূর করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

​রবিবার (২৩ আগস্ট) সকাল ১১টায় নিয়ামতপুর জেলা পরিষদ মিলনায়তনে এই সভা আয়োজিত হয়। উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইসাহাক আলী সরকার। এছাড়া সভাটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি এম কাউছারুল ইসলাম রতন।

​সভায় ব্যবসায়ী সমাজের প্রতিনিধিরা তাদের দৈনন্দিন ব্যবসা পরিচালনা নানা ধরনের প্রতিবন্ধকতা এবং বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সংসদ সদস্যের আশু হস্তক্ষেপ কামনা করেন। বক্তব্য প্রদানকারীদের মধ্যে ছিলেন নিয়ামতপুর বাজার সমিতির সভাপতি হায়দার আলী, সাধারণ সম্পাদক হুমায়ন কবির, ধান ব্যবসায়ী হাসান ও দুলাল, হোটেল ব্যবসায়ী জাহাঙ্গীর আলম এবং ওষুধ ব্যবসায়ী মাসুদ রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

​ব্যবসায়ীদের ব্ক্তব্য শোনার পর প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, আমি নিজে একটি ব্যবসায়ী পরিবারের সন্তান এবং ব্যবসার সঙ্গেই সম্পৃক্ত। নিয়ামতপুরে ব্যবসায়ীদের সঙ্গে কোনো ধরনের চাঁদাবাজি মেনে নেওয়া হবে না। এ বিষয়ে আমাদের নীতি সম্পূর্ণ জিরো টলারেন্স।

​তিনি আরও  বলেন, আমার কোনো নেতাকর্মী বা সমর্থক যদি আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে চাঁদা দাবি করে কিংবা কোনো ধরনের খারাপ আচরণ করে, তবে তাৎক্ষণিকভাবে তাকে আটকে রেখে থানায় ফোন করবেন। আপনারা এ বিষয়ে সম্পূর্ণ আশ্বস্ত থাকতে পারেন।

​মতবিনিময় সভায় স্থানীয় ব্যবসায়ী সমাজের শীর্ষ ব্যক্তিবর্গ ছাড়াও উপজেলা বিএনপি এবং এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য নিয়ামতপুর

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

রোববার, ২৩ আগস্ট ২০২৬

নিয়ামতপুরে ব্যবসায়ীদের সাথে এমপি মোস্তাফিজুর রহমানের মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

​নওগাঁর নিয়ামতপুরে স্থানীয় ব্যবসায়ীদের দৈনন্দিন সমস্যা ও ব্যবসায়িক প্রতিবন্ধকতা দূর করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

​রবিবার (২৩ আগস্ট) সকাল ১১টায় নিয়ামতপুর জেলা পরিষদ মিলনায়তনে এই সভা আয়োজিত হয়। উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইসাহাক আলী সরকার। এছাড়া সভাটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি এম কাউছারুল ইসলাম রতন।

​সভায় ব্যবসায়ী সমাজের প্রতিনিধিরা তাদের দৈনন্দিন ব্যবসা পরিচালনা নানা ধরনের প্রতিবন্ধকতা এবং বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সংসদ সদস্যের আশু হস্তক্ষেপ কামনা করেন। বক্তব্য প্রদানকারীদের মধ্যে ছিলেন নিয়ামতপুর বাজার সমিতির সভাপতি হায়দার আলী, সাধারণ সম্পাদক হুমায়ন কবির, ধান ব্যবসায়ী হাসান ও দুলাল, হোটেল ব্যবসায়ী জাহাঙ্গীর আলম এবং ওষুধ ব্যবসায়ী মাসুদ রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

​ব্যবসায়ীদের ব্ক্তব্য শোনার পর প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, আমি নিজে একটি ব্যবসায়ী পরিবারের সন্তান এবং ব্যবসার সঙ্গেই সম্পৃক্ত। নিয়ামতপুরে ব্যবসায়ীদের সঙ্গে কোনো ধরনের চাঁদাবাজি মেনে নেওয়া হবে না। এ বিষয়ে আমাদের নীতি সম্পূর্ণ জিরো টলারেন্স।

​তিনি আরও  বলেন, আমার কোনো নেতাকর্মী বা সমর্থক যদি আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে চাঁদা দাবি করে কিংবা কোনো ধরনের খারাপ আচরণ করে, তবে তাৎক্ষণিকভাবে তাকে আটকে রেখে থানায় ফোন করবেন। আপনারা এ বিষয়ে সম্পূর্ণ আশ্বস্ত থাকতে পারেন।

​মতবিনিময় সভায় স্থানীয় ব্যবসায়ী সমাজের শীর্ষ ব্যক্তিবর্গ ছাড়াও উপজেলা বিএনপি এবং এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা