বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

বাগেরহাটে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

ছবিঃ বিপ্লবী বার্তা

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে বাগেরহাট শহরের দশানী এলাকায় এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।

প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ও কথিত নাশকতামূলক তৎপরতার প্রতিবাদ জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট  ওহিদুজ্জামান দীপু, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শমসের আলী মোহন, খাদেম নেয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপির সদস্য হাদিউজ্জামান হিরো, পৌর বিএনপির সভাপতি শাহেদ আলী রবি, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর আলী মুন্না এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্তসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি বাগেরহাটের মানুষ প্রত্যাখ্যান করেছে। জনগণ কোনো ধরনের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেবে না। কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি কিংবা নাশকতার চেষ্টা করলে তার জবাব দেওয়া হবে।

বক্তারা আরও বলেন, আওয়ামী লীগের যেকোনো ধরনের নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের চেষ্টা করা হলে তা প্রতিহত করতে নেতাকর্মীরা মাঠে থাকবেন।

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

বাগেরহাটে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে বাগেরহাট শহরের দশানী এলাকায় এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।

প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ও কথিত নাশকতামূলক তৎপরতার প্রতিবাদ জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট  ওহিদুজ্জামান দীপু, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শমসের আলী মোহন, খাদেম নেয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপির সদস্য হাদিউজ্জামান হিরো, পৌর বিএনপির সভাপতি শাহেদ আলী রবি, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর আলী মুন্না এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্তসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি বাগেরহাটের মানুষ প্রত্যাখ্যান করেছে। জনগণ কোনো ধরনের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেবে না। কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি কিংবা নাশকতার চেষ্টা করলে তার জবাব দেওয়া হবে।

বক্তারা আরও বলেন, আওয়ামী লীগের যেকোনো ধরনের নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের চেষ্টা করা হলে তা প্রতিহত করতে নেতাকর্মীরা মাঠে থাকবেন।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা