ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা দুই দিনের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ঝালকাঠির জনজীবন। বৃষ্টির কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন কর্মজীবী, পথচারী, ক্ষুদ্র ব্যবসায়ী ও খেটে খাওয়া সাধারণ মানুষ। দুর্যোগময় আবহাওয়ার মধ্যে জীবিকার তাগিদে ঘর থেকে বের হলেও স্বাভাবিক কাজকর্ম করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন তারা।
গতকাল বৃহস্পতিবার থেকে দিনভর এবং অব্যাহত আজ শুক্রবারও থেমে থেমে ভারী বৃষ্টিতে ঝালকাঠি শহরের রাস্তাঘাটে মানুষের চলাচল কমে গেছে। প্রতিদিনের চিরচেনা ব্যস্ততা নেই শহরের সড়কগুলোতে। বৃষ্টির কারণে ক্রেতা ও পথচারীর সংখ্যা কমে যাওয়ায় ক্ষুদ্র ব্যবসায়ীরাও পড়েছেন বিপাকে।
শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বৃষ্টির মধ্যে যাত্রীদের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন রিকশা ও অটোরিকশাচালকরা। কিন্তু যাত্রী কম থাকায় তাদের আয়ও অনেক কমে গেছে। বৃষ্টিতে ভিজে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত যাত্রী পাচ্ছেন না তারা। এতে পরিবার-পরিজন নিয়ে সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন এসব শ্রমজীবী মানুষ।
অন্যদিকে, ঝালকাঠির বিভিন্ন খেয়াঘাটেও দেখা দিয়েছে দুর্ভোগের চিত্র। বিশেষ করে ঝালকাঠি - নলছিটি,বড়ইয়া -নিয়ামতি,কচুয়া- বেতাগী খেয়াঘাটের মানুষদের গন্তব্যে পৌঁছাতে বৃষ্টির মধ্যে খেয়া পারাপারে ভোগান্তি পোহাতে হচ্ছে। সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে জীবিকার তাগিদে মানুষকে খেয়া পার হতে দেখা গেছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও থেমে নেই মানুষের দৈনন্দিন কর্মব্যস্ততা।
সব মিলিয়ে টানা দুই দিনের বৃষ্টিতে ঝালকাঠির সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে বহুগুণ। একদিকে জীবিকার তাগিদ, অন্যদিকে বৈরী আবহাওয়া এই দুইয়ের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে নিম্নআয়ের মানুষদের। হঠাৎ বৃষ্টিতে জনজীবনের এমন বিপর্যস্ত চিত্রে সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছেন দিন এনে দিন খাওয়া মানুষগুলো।
তবে আবহাওয়া অফিস সুত্রে জানা গেছে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সৃষ্ট ভারী বর্ষন আরও দুএক দিন অব্যাহত থাকতে পারে।

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন