বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

পাসপোর্ট করতে এসে দুই রোহিঙ্গা নাগরিক আটক

ছবি: বিপ্লবী বার্তা

ঝালকাঠিতে বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা নাগরিক সন্দেহে দুই নারীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে আবেদন করতে গেলে তাদের পরিচয় ও দাখিল করা কাগজপত্রে অসঙ্গতি পাওয়ায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন রুমি আক্তার (২১) ও জাফরিন আক্তার একা (২৪)। 

রুমি নিজেকে চট্টগ্রামের চান্দগাঁও নতুন ব্রিজ এলাকার বাসিন্দা হিসেবে পরিচয় দেন। তার বাবার নাম হোসেন। আরেকজন জাফরিন আক্তার একা নিজেকে বরিশালের ভাটিখানা এলাকার বাসিন্দা হিসেবে পরিচয় দেন। তার বাবার নাম মো. শহীদ।

ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক শফিউল্লাহ জানান, রুমি আক্তার পাসপোর্টের জন্য আবেদন করতে কার্যালয়ে এলে তার পরিচয় ও কাগজপত্র নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। যাচাই-বাছাইয়ের একপর্যায়ে তিনি বিদেশি নাগরিক হতে পারেন বলে সন্দেহ করা হয়। এ সময় তাকে পাসপোর্ট তৈরিতে সহযোগিতার অভিযোগে জাফরিন আক্তারকেও আটক করা হয়। পরে তাদের পরিচয় ও দাখিল করা কাগজপত্র আরও যাচাইয়ের জন্য পুলিশে সোপর্দ করা হয়।

ঘটনার বিষয়ে ঝালকাঠি সদর থানার এসআই মিলন জানান, পাসপোর্ট কার্যালয়ের কর্মকর্তাদের ফোন পেয়ে পুলিশের একটি দল সেখানে যায়। প্রাথমিকভাবে তাদের পরিচয় ও দাখিল করা কাগজপত্রে গরমিল পাওয়া গেছে। অধিকতর জিজ্ঞাসাবাদ ও তথ্য যাচাইয়ের জন্য তাদের থানায় নেওয়া হয়েছে।

পাসপোর্ট রোহিঙ্গা

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

পাসপোর্ট করতে এসে দুই রোহিঙ্গা নাগরিক আটক

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

ঝালকাঠিতে বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা নাগরিক সন্দেহে দুই নারীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে আবেদন করতে গেলে তাদের পরিচয় ও দাখিল করা কাগজপত্রে অসঙ্গতি পাওয়ায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন রুমি আক্তার (২১) ও জাফরিন আক্তার একা (২৪)। 

রুমি নিজেকে চট্টগ্রামের চান্দগাঁও নতুন ব্রিজ এলাকার বাসিন্দা হিসেবে পরিচয় দেন। তার বাবার নাম হোসেন। আরেকজন জাফরিন আক্তার একা নিজেকে বরিশালের ভাটিখানা এলাকার বাসিন্দা হিসেবে পরিচয় দেন। তার বাবার নাম মো. শহীদ।

ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক শফিউল্লাহ জানান, রুমি আক্তার পাসপোর্টের জন্য আবেদন করতে কার্যালয়ে এলে তার পরিচয় ও কাগজপত্র নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। যাচাই-বাছাইয়ের একপর্যায়ে তিনি বিদেশি নাগরিক হতে পারেন বলে সন্দেহ করা হয়। এ সময় তাকে পাসপোর্ট তৈরিতে সহযোগিতার অভিযোগে জাফরিন আক্তারকেও আটক করা হয়। পরে তাদের পরিচয় ও দাখিল করা কাগজপত্র আরও যাচাইয়ের জন্য পুলিশে সোপর্দ করা হয়।

ঘটনার বিষয়ে ঝালকাঠি সদর থানার এসআই মিলন জানান, পাসপোর্ট কার্যালয়ের কর্মকর্তাদের ফোন পেয়ে পুলিশের একটি দল সেখানে যায়। প্রাথমিকভাবে তাদের পরিচয় ও দাখিল করা কাগজপত্রে গরমিল পাওয়া গেছে। অধিকতর জিজ্ঞাসাবাদ ও তথ্য যাচাইয়ের জন্য তাদের থানায় নেওয়া হয়েছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা