বিপ্লবী বার্তা

মূল পাতা

রাজনীতি

বেনাপোল সীমান্তে নাসিরুদ্দিন পাটোয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ
বেনাপোল সীমান্তে নাসিরুদ্দিন পাটোয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪
ছবিঃ বিপ্লবী বার্তা

যশোরের বেনাপোল সীমান্তে কথিত পুশ-ইনের ঘটনার প্রতিবাদ ও পরিস্থিতি পরিদর্শন শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী-এর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। 

বুধবার (৩ জুন) দুপুর সোয়া ১টার দিকে বেনাপোল বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

এনসিপি সূত্রে জানা যায়, সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের জন্য নাসিরুদ্দিন পাটোয়ারীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বেনাপোল সীমান্ত এলাকা পরিদর্শন করে। প্রতিনিধি দলে মিয়াজ মেহেরাব তালুকদার পিয়াস, এমএম শোয়াইবসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে ফেরার পথে বেনাপোল বাজার এলাকায় নাসিরুদ্দিন পাটোয়ারীর গাড়িবহরে চোরাগোপ্তা হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। হামলার সময় গুলির শব্দ শোনা যায় এবং বারুদের গন্ধ পাওয়া গেছে বলে দাবি করেছেন দলের নেতারা। তবে হামলার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানাতে পারেননি তারা।

এ ঘটনায় ছাত্রশক্তির নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত ও তাসকিন আহমেদ তাজিম এবং যুবশক্তির নেতা রুপম আহসান অর্নবসহ চারজন আহত হয়েছেন। তবে গাড়িতে থাকা নাসিরুদ্দিন পাটোয়ারী, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক এবং অন্যান্য নেতারা নিরাপদ রয়েছেন।

এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, নাসিরুদ্দিন পাটোয়ারীর সীমান্ত সফরের খবর পাওয়ার পর আগের রাতে যেসব পরিবারকে জোরপূর্বক পুশ-ইন করা হয়েছিল বলে অভিযোগ ছিল, ভারতীয় কর্তৃপক্ষ তাদের ওই স্থান থেকে সরিয়ে নেয়।

হামলার ঘটনার পর নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, সীমান্তে মানবিক মর্যাদা, নাগরিক অধিকার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে তাদের অবস্থান অবিচল থাকবে।

হামলা এনসিপি নাসিরুদ্দিন পাটোয়ারী বেনাপোল সীমান্ত

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ০৩ জুন ২০২৬

বেনাপোল সীমান্তে নাসিরুদ্দিন পাটোয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

যশোরের বেনাপোল সীমান্তে কথিত পুশ-ইনের ঘটনার প্রতিবাদ ও পরিস্থিতি পরিদর্শন শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী-এর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। 

বুধবার (৩ জুন) দুপুর সোয়া ১টার দিকে বেনাপোল বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

এনসিপি সূত্রে জানা যায়, সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের জন্য নাসিরুদ্দিন পাটোয়ারীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বেনাপোল সীমান্ত এলাকা পরিদর্শন করে। প্রতিনিধি দলে মিয়াজ মেহেরাব তালুকদার পিয়াস, এমএম শোয়াইবসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে ফেরার পথে বেনাপোল বাজার এলাকায় নাসিরুদ্দিন পাটোয়ারীর গাড়িবহরে চোরাগোপ্তা হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। হামলার সময় গুলির শব্দ শোনা যায় এবং বারুদের গন্ধ পাওয়া গেছে বলে দাবি করেছেন দলের নেতারা। তবে হামলার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানাতে পারেননি তারা।

এ ঘটনায় ছাত্রশক্তির নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত ও তাসকিন আহমেদ তাজিম এবং যুবশক্তির নেতা রুপম আহসান অর্নবসহ চারজন আহত হয়েছেন। তবে গাড়িতে থাকা নাসিরুদ্দিন পাটোয়ারী, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক এবং অন্যান্য নেতারা নিরাপদ রয়েছেন।

এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, নাসিরুদ্দিন পাটোয়ারীর সীমান্ত সফরের খবর পাওয়ার পর আগের রাতে যেসব পরিবারকে জোরপূর্বক পুশ-ইন করা হয়েছিল বলে অভিযোগ ছিল, ভারতীয় কর্তৃপক্ষ তাদের ওই স্থান থেকে সরিয়ে নেয়।

হামলার ঘটনার পর নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, সীমান্তে মানবিক মর্যাদা, নাগরিক অধিকার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে তাদের অবস্থান অবিচল থাকবে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা