বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

নলছিটিতে ট্রলি উল্টে গাড়ির মালিক নিহত

নলছিটিতে ট্রলি উল্টে গাড়ির মালিক নিহত
দুর্ঘটনা কবলিত ট্রলি

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় একটি পণ্যবাহী ট্রলি উল্টে নিহত হয়েছেন গাড়ির মালিক হানিফ মাঝি (৩৮)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন চালক মো. ইমন। 

আজ রোববার (২৪ মে) উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের মানপাশা-খেজুরতলা সড়কের কালিবাড়ি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত হানিফ মাঝি (৩৮) বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বাখরকাঠি এলাকার সুলতান মাঝির ছেলে। এই ঘটনায় গুরুতর আহত ট্রলিচালক মো. ইমন বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরাদি এলাকার বাসিন্দা। স্থানীয় বাসিন্দারা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠিয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মানপাশা বাজার থেকে তিন চাকার ট্রলিটি ড্রামের তেল খালাস করে বাখরকাঠি ফিরে যাচ্ছিল। পথে কালিবাড়ি  এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারান এবং ট্রলিটি উল্টে যায়। এসময় ট্রলির ওপরে থাকা মালিক হানিফ মাঝি ছিটকে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে নলছিটি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

ঘটনার বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। দুর্ঘটনাকবলিত ট্রলিটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

দুর্ঘটনা নলছিটি দুর্ঘটনা

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

রোববার, ২৪ মে ২০২৬

নলছিটিতে ট্রলি উল্টে গাড়ির মালিক নিহত

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় একটি পণ্যবাহী ট্রলি উল্টে নিহত হয়েছেন গাড়ির মালিক হানিফ মাঝি (৩৮)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন চালক মো. ইমন। 

আজ রোববার (২৪ মে) উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের মানপাশা-খেজুরতলা সড়কের কালিবাড়ি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত হানিফ মাঝি (৩৮) বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বাখরকাঠি এলাকার সুলতান মাঝির ছেলে। এই ঘটনায় গুরুতর আহত ট্রলিচালক মো. ইমন বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরাদি এলাকার বাসিন্দা। স্থানীয় বাসিন্দারা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠিয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মানপাশা বাজার থেকে তিন চাকার ট্রলিটি ড্রামের তেল খালাস করে বাখরকাঠি ফিরে যাচ্ছিল। পথে কালিবাড়ি  এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারান এবং ট্রলিটি উল্টে যায়। এসময় ট্রলির ওপরে থাকা মালিক হানিফ মাঝি ছিটকে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে নলছিটি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

ঘটনার বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। দুর্ঘটনাকবলিত ট্রলিটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা