ঈদুল আজহার ছুটিতেও হামে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা চালু রাখতে বিশেষ নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, হামের রোগী এবং জরুরি স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত কোনো চিকিৎসক বা নার্স ছুটিতে যেতে পারবেন না।
শনিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, যেসব হাসপাতালে হামে আক্রান্ত শিশুরা ভর্তি রয়েছে, সেখানে ঈদের সময়ও চিকিৎসক ও নার্সদের উপস্থিত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে প্রয়োজনীয় সার্কুলার জারি করা হয়েছে বলেও জানান তিনি।
ভ্যাকসিন নেওয়ার পরও কিছু ক্ষেত্রে হাম আক্রান্ত হওয়ার প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা শতভাগ সুরক্ষা নিশ্চিত করে— এমন দাবি করা যায় না। শরীরের রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল হয়ে গেলে বা ভাইরাসের সংক্রমণ বেশি হলে আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকেই যায়।
তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে বিজ্ঞানভিত্তিক আরও বিশ্লেষণ প্রয়োজন হলেও সরকার পরিস্থিতি পর্যবেক্ষণে সতর্ক রয়েছে।
এ সময় ঈদের ছুটিতে অভিভাবকদের প্রতি সতর্কবার্তাও দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি অনুরোধ করেন, আক্রান্ত শিশুদের যেন ভিড়পূর্ণ জায়গা বা আত্মীয়স্বজনের বাসায় নিয়ে যাওয়া না হয়। এতে সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকতে পারে।

শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন