বিপ্লবী বার্তা

মূল পাতা

জাতীয়

ত্রিশালে খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ছবিঃ বিপ্লবী বার্তা

ময়মনসিংহের ত্রিশালে ঐতিহাসিক ‘ধরার খাল’ পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুর আড়াইটার দিকে নিজ হাতে মাটি কেটে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন তিনি।

প্রায় ৪৭ বছর আগে একই খাল খনন কার্যক্রম শুরু করেছিলেন তার বাবা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ১৯৭৯ সালে যে স্থানে দাঁড়িয়ে জিয়াউর রহমান কোদাল চালিয়েছিলেন, ঠিক সেই স্থানেই আজ পুনঃখননের উদ্বোধন করেন তারেক রহমান। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যেও তৈরি হয় ব্যাপক আগ্রহ ও আবেগ।

পুনঃখনন কার্যক্রমে সাধারণ মানুষও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে অংশ নেন। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর মধ্যে খাল কাটা কর্মসূচি অন্যতম হওয়ায় এই উদ্যোগকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। মাঠপর্যায়ে কার্যক্রমে সরাসরি অংশ নিয়ে প্রধানমন্ত্রীও সেই বার্তা দিয়েছেন।

এর আগে সকাল ১১টার দিকে রাজধানীর তেজগাঁও কার্যালয় থেকে ত্রিশালের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। সফরের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত তিনদিনব্যাপী অনুষ্ঠানমালারও উদ্বোধন করবেন।

দীর্ঘ প্রায় দুই দশক পর জাতীয় পর্যায়ে ত্রিশালে আয়োজন করা হচ্ছে নজরুলজয়ন্তী উৎসব। যদিও কবির জন্মবার্ষিকী আগামী সোমবার, তবে ঈদুল আজহার ছুটি সামনে থাকায় এবার অনুষ্ঠানসূচি আগেভাগেই শুরু করা হয়েছে। শনিবার থেকেই শুরু হয়েছে বর্ণাঢ্য আয়োজন।
সরকারি নজরুল একাডেমি মাঠে স্থাপিত ঐতিহ্যবাহী নজরুল মঞ্চে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী উৎসবের উদ্বোধন করবেন এবং অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বলেও জানা গেছে।

তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহের ত্রিশাল

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শনিবার, ২৩ মে ২০২৬

ত্রিশালে খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

ময়মনসিংহের ত্রিশালে ঐতিহাসিক ‘ধরার খাল’ পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুর আড়াইটার দিকে নিজ হাতে মাটি কেটে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন তিনি।

প্রায় ৪৭ বছর আগে একই খাল খনন কার্যক্রম শুরু করেছিলেন তার বাবা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ১৯৭৯ সালে যে স্থানে দাঁড়িয়ে জিয়াউর রহমান কোদাল চালিয়েছিলেন, ঠিক সেই স্থানেই আজ পুনঃখননের উদ্বোধন করেন তারেক রহমান। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যেও তৈরি হয় ব্যাপক আগ্রহ ও আবেগ।

পুনঃখনন কার্যক্রমে সাধারণ মানুষও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে অংশ নেন। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর মধ্যে খাল কাটা কর্মসূচি অন্যতম হওয়ায় এই উদ্যোগকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। মাঠপর্যায়ে কার্যক্রমে সরাসরি অংশ নিয়ে প্রধানমন্ত্রীও সেই বার্তা দিয়েছেন।

এর আগে সকাল ১১টার দিকে রাজধানীর তেজগাঁও কার্যালয় থেকে ত্রিশালের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। সফরের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত তিনদিনব্যাপী অনুষ্ঠানমালারও উদ্বোধন করবেন।

দীর্ঘ প্রায় দুই দশক পর জাতীয় পর্যায়ে ত্রিশালে আয়োজন করা হচ্ছে নজরুলজয়ন্তী উৎসব। যদিও কবির জন্মবার্ষিকী আগামী সোমবার, তবে ঈদুল আজহার ছুটি সামনে থাকায় এবার অনুষ্ঠানসূচি আগেভাগেই শুরু করা হয়েছে। শনিবার থেকেই শুরু হয়েছে বর্ণাঢ্য আয়োজন।
সরকারি নজরুল একাডেমি মাঠে স্থাপিত ঐতিহ্যবাহী নজরুল মঞ্চে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী উৎসবের উদ্বোধন করবেন এবং অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বলেও জানা গেছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা