বিপ্লবী বার্তা

মূল পাতা

জাতীয়

কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ

কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ। ছবি: সংগৃহীত

২০২৬-২০২৮ মেয়াদের জন্য কমনওয়েলথ বোর্ড অব গভর্নরসের কার্যনির্বাহী কমিটির (এক্সকো) সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বুধবার (২০ মে) লন্ডনে অনুষ্ঠিত বোর্ড অব গভর্নরসের সভায় এশিয়া-ইউরোপ অঞ্চল থেকে বাংলাদেশকে এ পদে নির্বাচিত করা হয়।

সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার।

উল্লেখ্য, কমনওয়েলথের কার্যনির্বাহী কমিটি ১৬ সদস্যবিশিষ্ট। এর মধ্যে আটটি সদস্যপদ সংরক্ষিত থাকে সর্বোচ্চ অবদানকারী রাষ্ট্রগুলোর জন্য। বাকি আটটি সদস্যপদ চারটি আঞ্চলিক গ্রুপ থেকে নির্বাচনের মাধ্যমে পূরণ করা হয়।

কার্যনির্বাহী কমিটির অর্থ, প্রশাসন ও জনবলসংক্রান্ত বিষয় তদারকি করে। পাশাপাশি বোর্ড অব গভর্নরসের জন্য বিভিন্ন নীতিগত সুপারিশ প্রণয়ন এবং কমনওয়েলথের নতুন ও স্বীকৃত সংস্থাগুলোর সদস্যপদ যাচাই-বাছাইয়ের দায়িত্বও পালন করে কমিটিটি।

কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটি সদস্য নির্বাচন বাংলাদেশ

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

২০২৬-২০২৮ মেয়াদের জন্য কমনওয়েলথ বোর্ড অব গভর্নরসের কার্যনির্বাহী কমিটির (এক্সকো) সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বুধবার (২০ মে) লন্ডনে অনুষ্ঠিত বোর্ড অব গভর্নরসের সভায় এশিয়া-ইউরোপ অঞ্চল থেকে বাংলাদেশকে এ পদে নির্বাচিত করা হয়।

সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার।

উল্লেখ্য, কমনওয়েলথের কার্যনির্বাহী কমিটি ১৬ সদস্যবিশিষ্ট। এর মধ্যে আটটি সদস্যপদ সংরক্ষিত থাকে সর্বোচ্চ অবদানকারী রাষ্ট্রগুলোর জন্য। বাকি আটটি সদস্যপদ চারটি আঞ্চলিক গ্রুপ থেকে নির্বাচনের মাধ্যমে পূরণ করা হয়।

কার্যনির্বাহী কমিটির অর্থ, প্রশাসন ও জনবলসংক্রান্ত বিষয় তদারকি করে। পাশাপাশি বোর্ড অব গভর্নরসের জন্য বিভিন্ন নীতিগত সুপারিশ প্রণয়ন এবং কমনওয়েলথের নতুন ও স্বীকৃত সংস্থাগুলোর সদস্যপদ যাচাই-বাছাইয়ের দায়িত্বও পালন করে কমিটিটি।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা