বিপ্লবী বার্তা

মূল পাতা

জাতীয়

রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট দাখিল হবে রোববার: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আগামী রোববার (২৪ মে) আদালতে চার্জশিট দাখিল করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২১ মে) রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার বাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

সচিবালয়ে দিনভর সরকারি কাজ শেষ করে রাত ১০টার দিকে মিরপুরের ১১ নম্বরের বি ব্লকে রামিসার বাসায় যান সরকারপ্রধান। এসময় স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীসহ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকও উপস্থিত ছিলেন।

নিহত রামিসার পরিবারকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে অভিযুক্তের বিচার নিশ্চিতের আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী এসেছিলেন। মা, বাবা এবং রামিসার বড় বোন উপস্থিত ছিলেন। তিনি তাদের সান্ত্বনা দিয়েছেন। আমরা আশ্বস্ত করেছি, পুলিশ দ্রুততার সঙ্গে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এখন চার্জশিট দেওয়ার পালা।”

চার্জশিট দাখিলের আগে ডিএনএ পরীক্ষা সম্পন্ন করার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, “ডিএনএ টেস্টের জন্য আদালতের অনুমতি নিয়ে সিআইডি ল্যাবে কাজ চলছে। রোববার দুপুরের মধ্যে পরীক্ষা শেষ হবে। সেদিনই ইনশাআল্লাহ আদালতে চার্জশিট দাখিল করা সম্ভব হবে। এরপর দ্রুততম সময়ের মধ্যে বিচারকার্য সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার চেষ্টা থাকবে।”

শিশু ধর্ষণ ও হত্যার মতো ঘটনায় আইন সংশোধনের বিষয়েও বর্তমান সরকার উদ্যোগ নেবে বলে জানান সালাহউদ্দিন আহমদ।

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী রামিসার বড় বোনের পড়াশোনার সব খরচ এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যয় বহনের আশ্বাস দিয়েছেন।”

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পরিবার দ্রুত ও সুষ্ঠু বিচার চেয়েছে। পাশাপাশি রামিসার আরেক বোনের নিরাপত্তা, পড়াশোনা ও ভবিষ্যৎ জীবন নিশ্চিত করতে সহায়তার আবেদন করেছে পরিবার। সরকারপ্রধান এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।

গত মঙ্গলবার (১৯ মে) সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে সাত বছর বয়সী রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুম থেকে উদ্ধার করা হয় তার বিচ্ছিন্ন মাথা। এ ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে এবং ধর্ষক ও হত্যাকারীর দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ ঘটনায় পল্লবী থানা-য় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করা হয়। পরে সোহেল রানাকেও গ্রেপ্তার করে পুলিশ। আদালতে দেওয়া জবানবন্দিতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার কথা স্বীকার করেছে সোহেল রানা।

হত্যাকাণ্ড স্বরাষ্ট্রমন্ত্রী চার্জশিট

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শুক্রবার, ২২ মে ২০২৬

রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট দাখিল হবে রোববার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা