বিপ্লবী বার্তা

মূল পাতা

অর্থনীতি

ঈদের ছুটিতেও যে যে এলাকায় খোলা থাকবে ব্যাংক

ঈদের ছুটিতেও যে যে এলাকায় খোলা থাকবে ব্যাংক। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। তবে ঈদের আগে আর্থিক লেনদেন স্বাভাবিক রাখতে নির্দিষ্ট দুই দিন সব ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৮ মে) কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তৈরি পোশাক খাতের শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস পরিশোধ সহজ করতে আগামী ২৩ ও ২৪ মে দেশের সব ব্যাংকের শাখা ও উপশাখা নিয়মিত ব্যাংকিং সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।

এরপর ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদের ছুটিতে ব্যাংকগুলো বন্ধ থাকবে। তবে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ নিশ্চিত করতে ঢাকা, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামসহ বিভিন্ন শিল্পাঞ্চলে অবস্থিত ব্যাংক শাখাগুলো ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে কার্যক্রম চালু রাখবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, এসব শাখায় সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস কার্যক্রম চলবে। তবে গ্রাহকরা লেনদেন করতে পারবেন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

এছাড়া আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলোও ঈদের ছুটির মধ্যেও সীমিত পরিসরে খোলা রাখা হবে। তবে ঈদের দিন সব ধরনের ব্যাংকিং কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, ছুটির সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা প্রচলিত নিয়ম অনুযায়ী ভাতা পাবেন।

ঈদুল আজহা ব্যাংক

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

ঈদের ছুটিতেও যে যে এলাকায় খোলা থাকবে ব্যাংক

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। তবে ঈদের আগে আর্থিক লেনদেন স্বাভাবিক রাখতে নির্দিষ্ট দুই দিন সব ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৮ মে) কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তৈরি পোশাক খাতের শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস পরিশোধ সহজ করতে আগামী ২৩ ও ২৪ মে দেশের সব ব্যাংকের শাখা ও উপশাখা নিয়মিত ব্যাংকিং সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।

এরপর ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদের ছুটিতে ব্যাংকগুলো বন্ধ থাকবে। তবে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ নিশ্চিত করতে ঢাকা, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামসহ বিভিন্ন শিল্পাঞ্চলে অবস্থিত ব্যাংক শাখাগুলো ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে কার্যক্রম চালু রাখবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, এসব শাখায় সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস কার্যক্রম চলবে। তবে গ্রাহকরা লেনদেন করতে পারবেন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

এছাড়া আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলোও ঈদের ছুটির মধ্যেও সীমিত পরিসরে খোলা রাখা হবে। তবে ঈদের দিন সব ধরনের ব্যাংকিং কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, ছুটির সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা প্রচলিত নিয়ম অনুযায়ী ভাতা পাবেন।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা