বিপ্লবী বার্তা

মূল পাতা

আন্তর্জাতিক

৩২৬ দিন পর দেশে ফিরল ফিরল ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড

ছবি: সংগৃহীত

৩২৬ দিনের দীর্ঘ ও নজিরবিহীন মোতায়েন শেষে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড শনিবার দেশে ফিরে এসেছে। ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির আগে এই রণতরীকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছিল। পরে এটি বিভিন্ন অঞ্চলে সামরিক অভিযানে অংশ নেয়।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ভার্জিনিয়ার নরফোক নৌঘাঁটিতে উপস্থিত থেকে বিশ্বের সবচেয়ে বড় এই বিমানবাহী রণতরীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান বলে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে। ভিয়েতনাম যুদ্ধের পর এটিই কোনো মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের সবচেয়ে দীর্ঘ সময়ের মোতায়েন হিসেবে বিবেচিত হচ্ছে।

এই দীর্ঘ অভিযানের সময় ফোর্ড ক্যারিবীয় অঞ্চলেও সক্রিয় ছিল, যেখানে মার্কিন বাহিনী কথিত মাদক পাচারকারী নৌযানের বিরুদ্ধে অভিযান চালায়, কিছু নিষেধাজ্ঞার আওতাভুক্ত ট্যাংকার আটক করে এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কেন্দ্র করে বিভিন্ন সামরিক তৎপরতা চালায়। পরে রণতরীটিকে আবার মধ্যপ্রাচ্যে স্থানান্তর করা হয় ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে।

দীর্ঘ সমুদ্রযাত্রার সময় জাহাজটিতে একাধিক প্রযুক্তিগত ও নিরাপত্তাজনিত সমস্যা দেখা দেয়। ১২ মার্চ এর একটি লন্ড্রি কক্ষে আগুন লাগার ঘটনায় দুই নাবিক আহত হন এবং প্রায় ১০০টি শয্যা ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া সমুদ্রে অবস্থানকালে রণতরীটির টয়লেট ব্যবস্থায়ও গুরুতর ত্রুটি দেখা দেয় বলে মার্কিন সামরিক সূত্রে জানানো হয়েছে।

ইরানের খবর যুক্তরাষ্ট্র ইরান-যুক্তরাষ্ট্র

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

সোমবার, ১৮ মে ২০২৬

৩২৬ দিন পর দেশে ফিরল ফিরল ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

৩২৬ দিনের দীর্ঘ ও নজিরবিহীন মোতায়েন শেষে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড শনিবার দেশে ফিরে এসেছে। ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির আগে এই রণতরীকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছিল। পরে এটি বিভিন্ন অঞ্চলে সামরিক অভিযানে অংশ নেয়।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ভার্জিনিয়ার নরফোক নৌঘাঁটিতে উপস্থিত থেকে বিশ্বের সবচেয়ে বড় এই বিমানবাহী রণতরীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান বলে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে। ভিয়েতনাম যুদ্ধের পর এটিই কোনো মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের সবচেয়ে দীর্ঘ সময়ের মোতায়েন হিসেবে বিবেচিত হচ্ছে।

এই দীর্ঘ অভিযানের সময় ফোর্ড ক্যারিবীয় অঞ্চলেও সক্রিয় ছিল, যেখানে মার্কিন বাহিনী কথিত মাদক পাচারকারী নৌযানের বিরুদ্ধে অভিযান চালায়, কিছু নিষেধাজ্ঞার আওতাভুক্ত ট্যাংকার আটক করে এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কেন্দ্র করে বিভিন্ন সামরিক তৎপরতা চালায়। পরে রণতরীটিকে আবার মধ্যপ্রাচ্যে স্থানান্তর করা হয় ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে।

দীর্ঘ সমুদ্রযাত্রার সময় জাহাজটিতে একাধিক প্রযুক্তিগত ও নিরাপত্তাজনিত সমস্যা দেখা দেয়। ১২ মার্চ এর একটি লন্ড্রি কক্ষে আগুন লাগার ঘটনায় দুই নাবিক আহত হন এবং প্রায় ১০০টি শয্যা ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া সমুদ্রে অবস্থানকালে রণতরীটির টয়লেট ব্যবস্থায়ও গুরুতর ত্রুটি দেখা দেয় বলে মার্কিন সামরিক সূত্রে জানানো হয়েছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা